× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চিপ শিল্পে চীনের সঙ্গে দক্ষিণ কোরিয়া

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ মে ২০২৩ ২০:২৫ পিএম

আপডেট : ২৮ মে ২০২৩ ২০:৪৭ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

সেমিকন্ডাক্টর ও চিপ শিল্পের প্রসারে গুরুত্বপূর্ণ আলোচনায় বসতে সম্মত হয়েছে চীন ও দক্ষিণ কোরিয়া। বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর ও চিপ সরবরাহ বৃদ্ধিতে একমত হয়েছে দেশ দুটি। তাদের এই ব্যবসায়িক আলোচনার মধ্যে আন্তর্জাতিক নিরাপত্তা ও বাণিজ্যিক নিষেধাজ্ঞার বিষয়গুলোও অন্তর্ভুক্ত থাকবে বলে জানিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়। 

শুক্রবার (২৬ মে) যুক্তরাষ্ট্রের মিশিগানের ডেট্রয়েট শহরে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপিইসি) সম্মেলনের এক ফাঁকে চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী আহন ডুক-জিউনের সঙ্গে সাক্ষাৎ করেন।

চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানা যায়, দুই দেশের বাণিজ্যমন্ত্রী শিল্প সরবরাহে স্থিতিশীলতা বজায় রাখতে নিজস্ব বক্তব্য প্রদান করেন। এ ছাড়া আঞ্চলিক, দ্বিপক্ষীয় ও বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর শিল্পের বাণিজ্যিক প্রসারে আলোচনা করেন।

চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও বলেন, ’দক্ষিণ কোরিয়ার সঙ্গে চীন দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক ও বিনিয়োগ বাড়াতে চায়।’

এদিকে একই আলোচনার ভিত্তিতে দক্ষিণ কোরিয়া তাদের বিবৃতিতে জানায়, তারা শুধু চিপ শিল্পের প্রসারের বিষয় উল্লেখ করেনি, বরং চীনের বাণিজ্যমন্ত্রীকে চিপ উৎপাদনে প্রধান কাঁচামাল সরবরাহ স্বাভাবিক রাখতে বলেছেন। এ ছাড়া চীনে অবস্থিত দক্ষিণ কোরিয়ার সব কোম্পানির জন্য সন্তোষজনক ব্যবসায়িক পরিবেশ তৈরির কথাও বলেছে। 

দক্ষিণ কোরিয়ার বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে জানা যায়, দক্ষিণ কোরিয়ার উৎপাদিত চিপের প্রায় ৪০ শতাংশ চীনে রপ্তানি করা হয়। যদিও এখনও চিপ উৎপাদনে দক্ষিণ কোরিয়ার চিপ নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিকস এবং এসকে হাইনিক্স যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ও সরঞ্জামাদির ওপর নির্ভরশীল। 

এদিকে মানুষের মস্তিষ্কে বিশেষ ধরনের চিপ স্থাপনের বিষয়টি পরীক্ষা-নিরীক্ষার অনুমতি পেয়েছে ইলন মাস্কের মালিকানাধীন নিউরালিংক। এর ফলে মানুষের মস্তিষ্কে বিশেষ ধরনের চিপ স্থাপনের মাধ্যমে সরাসরি কম্পিউটারের সঙ্গে সংযোগ স্থাপন করা সম্ভব হবে। সম্প্রতি এক টুইটে বিষয়টি জানিয়েছে নিউরালিংক।

প্রতিষ্ঠানটিকে মানুষের মস্তিষ্কে বিশেষ ধরনের চিপ স্থাপনের বিষয়টি পরীক্ষা-নিরীক্ষার অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি (এফডিএ)। 

সূত্র : রয়টার্স 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা