× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জলবায়ু প্রকল্পে অর্থায়ন করছে আইএমএফ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ মে ২০২৩ ২০:০৭ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

আগামী মাসে ফ্রান্সের প্যারিসে বিশ্বের বড় বিনিয়োগকারীদের বৈঠক ‘সামিট ফর এ নিউ গ্লোবাল ফাইন্যান্সিং প্যাক্ট’ অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে। এসময় দরিদ্র দেশগুলোতে জলবায়ু ও উন্নয়ন প্রকল্পে অর্থায়নের জন্য বিনিয়োগকারীদের ১০ হাজার কোটি ডলারের নিশ্চয়তা প্রদান করবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংকগুলো। 

বার্বাডোস নেতা মিয়া মোটলির নেতৃত্বে ব্রিজটাউন ইনিশিয়েটিভ এই সম্মেলন আয়োজন করবে। সামিটে অংশগ্রহণের জন্য বিশ্বব্যাপী বিনিয়োগ ও ঋণ গ্রহণকারী দেশগুলোর সরকারপ্রধানদের জানানো হয়েছে। 

বিশ্বব্যাপী আর্থিকব্যবস্থা সংস্কারের অংশ হিসেবে আইএমএফ এবং অন্যান্য বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংকগুলো আর্থিক নিশ্চয়তা প্রদান করবে। ডলার বা ইউরোর বিপরীতে অস্থিতিশীল অর্থনীতির দেশগুলোর দেশীয় মুদ্রায় অর্থায়নের জন্য প্রতি বছর ১০ হাজার কোটি ডলার বৈদেশিক মুদ্রার গ্যারান্টি দেবে, যা দেশগুলোর ঝুঁকির পরিমাণ কমিয়ে দেবে। তবে এই নিশ্চয়তা শুধু সবুজায়ন কার্যক্রমের জন্যই প্রযোজ্য হবে।

এদিকে সিওপি-২৭ জলবায়ু আলোচনার পর জানানো হয়, উন্নয়নশীল দেশগুলোর গ্লোবাল ওয়ার্মিং মোকাবিলার জন্য ২০৩০ সালের মধ্যে বছরে ১ ট্রিলিয়ন ডলার সরকারি এবং ব্যক্তিগত অর্থের প্রয়োজন হবে। যদিও এখন পর্যন্ত যে মূলধন প্রবাহ শুরু হয়েছে, তা প্রয়োজনের তুলনায় খুবই কম। 

সূত্র : রয়টার্স 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা