× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুপারচার্জ চুক্তিতে ফোর্ড ও টেসলার শেয়ারদর বেড়েছে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ মে ২০২৩ ২১:২১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের অটোমোবাইল কোম্পানি ফোর্ড ও টেসলার শেয়ারদর বেড়েছে সাত শতাংশের বেশি। গত শুক্রবার প্রতিষ্ঠান দুটির মধ্যে সুপারচার্জ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। যেখানে বলা হয়, উত্তর আমেরিকায় ফোর্ডের বৈদ্যুতিক গাড়িগুলো টেসলার চার্জিং স্টেশন ব্যবহার করে চার্জ দিতে পারবে। এই ঘোষণার পরেই বৃদ্ধি পায় ফোর্ড ও টেসলার শেয়ারদর। 

বর্তমান দাম বেড়ে টেসলার শেয়ারের দর দাঁড়িয়েছে ১৯৭ ডলার ৯৫ সেন্ট এবং ফোর্ডের শেয়ারের দর হয়েছে ১২ ডলার ২৫ সেন্ট। 

এ বিষয়ে ফোর্ডের সিইও জিম ফারলে বলেন, ‘যুক্তরাষ্ট্রে টেসলার সুপারচার্জিং স্টেশনগুলো ফোর্ডের গাড়ি চার্জিংয়ের জন্য সহায়ক হবে। টেলসার চার্জিং প্লাগ ও পোর্ট ফোর্ডের অনুরূপ হতে পারে। অর্থাৎ ফোর্ডের ইভি গাড়ির চার্জিংয়ের ক্ষেত্রে টেলসার চার্জিং প্লাগ ও পোর্ট ব্যবহার করা যাবে। প্রথম দিকে ফোর্ডের বৈদ্যুতিক গাড়ি টেসলার সুপারচার্জিং স্টেশনে চার্জ দিতে অ্যাডাপ্টর এবং সফ্টওয়্যার ব্যবহারের প্রয়োজন হবে। কিন্তু আমরা এখনও বিকল্প ব্যবস্থা অর্থাৎ অ্যাডাপ্টর ও সফ্টওয়্যার ছাড়া গাড়ি চার্জ দিতে একই ধরনের চার্জিং প্লাগ ও পোর্ট নির্ধারণ করতে পারিনি।’ এদিকে যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী পিট বুটিজেজও এ চুক্তির প্রশংসা করেছেন। সূত্র : রয়টার্স 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা