× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১০ শতাংশ বেতন বৃদ্ধি চান আমিরাতের চাকরিজীবীরা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ মে ২০২৩ ১৭:৪৭ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

চলমান মূল্যস্ফীতির দাপটে টিকে থাকতে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) অধিকাংশ চাকরিজীবী আশা করছেন চলতি বছর প্রায় ১০ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধি পাবে। আমিরাতের চাকরির শীর্ষ নিয়োগ প্রদানকারী সংস্থা টিএএসসি আউটসোর্সিংয়ের এক গবেষণা প্রতিবেদনে বলা হয়, দেশটির ১৭ দশমিক ৭৫ শতাংশ নাগরিক আশা করছেন এ বছর প্রায় ১০ শতাংশ পর্যন্ত বেতন বাড়বে। 

একই সময়ে ২৭ দশমিক ৮ শতাংশ আশা করছেন ৫ থেকে ৮ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধি পাবে আর ২২ দশমিক ৫ শতাংশের ধারণা ৮-১০ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধি পেতে পারে। তবে ১৩ দশমিক ৫ শতাংশ নাগরিক মনে করছেন ৫ শতাংশের কম বেতন বৃদ্ধি পেতে পারে এবং ১৮ দশমিক ৩ শতাংশ নাগরিকের বেতন বৃদ্ধির বিষয়ে কোনো আশা নেই। দেশটিতে কর্মরত ৫০০ জন কর্মজীবীর ওপর পরিচালিত জরিপের ভিত্তিতে এসব তথ্য পাওয়া গেছে।

এদিকে জরিপ চলাকালে নাগরিকদের ৬৪ শতাংশের প্রতিক্রিয়ায় বোঝা যাচ্ছিল বর্তমানে তারা যে পরিমাণ বেতন পাচ্ছেন তাতে সন্তুষ্ট নন। অন্যদিকে ৩৬ শতাংশ বলছেন, চাকরি করে যে পরিমাণ অর্থ উপার্জন করছেন তাতেই তারা সন্তুষ্ট।

এ বিষয়ে টিএএসসির প্রতিষ্ঠাতা এবং সিইও মহেশ শাহদাদপুরি বলেন, ‘সম্প্রতি আমরা উদ্বিগ্ন, কারণ বাজারে কর্মসংস্থানের ভয়নক প্রতিযোগিতা দেখতে পাচ্ছি। বর্তমান সময়ে স্থানীয়দের নতুন কর্মসংস্থানের সুযোগ করে দিতে পুনরায় কৌশল অবলম্বন করতে হবে। অর্থাৎ কর্মীদের পেশাগত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করতে হবে। যাতে করে তাদের কর্মজীবনের অগ্রগতি এবং চাকরির নিরাপত্তা থাকে।’

সূত্র : খালিজ টাইমস


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা