× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জমি বরাদ্দ নিয়ে বসে থাকলে ব্যবস্থা : বেজা চেয়ারম্যান

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২২ ১৮:৩৮ পিএম

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২২ ১৮:৫৬ পিএম

জমি বরাদ্দ নিয়ে বসে থাকলে ব্যবস্থা : বেজা চেয়ারম্যান

বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে যেসব প্রতিষ্ঠান জমি বরাদ্দ নিয়ে উৎপাদনে যাচ্ছে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ--বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন।

বুধবার সংস্থাটির প্রধান কার্যালয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ এবং ৪টি গ্রুপের ৬টি প্রতিষ্ঠানের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর ও সাবরাং ট্যুরিজম পার্কে ১৭ একর জমি বরাদ্দের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দেন।

বেজার নির্বাহী চেয়ারম্যান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে অনেক প্রতিষ্ঠান ৫০০ একরের বেশি জায়গায় কাজ শুরু করে বেশ ভালো অগ্রগতি দেখাচ্ছে, নিয়ম অনুয়ায়ী বিনিয়োগ করে যাচ্ছে। আবার কোনো কোনো প্রতিষ্ঠান কাজ শুরু না করে নীরবে বসে আছে। যারা কাজ শুরু করেনি, তাদের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের দায়ে ব্যবস্থা নেওয়ার কাজ শুরু করছি।

অনুষ্ঠানে টেকনাফ উপজেলার সাগরতীরে অবস্থিত সাবরাং ট্যুরিজম পার্ক নিয়ে বেজার চেয়াম্যান বলেন, সাবরাং ট্যুরিজম পার্কে ৯০০ একরের বেশি জমি রয়েছে। এই পার্ক হবে বাংলাদেশের ট্যুরিজম ও বিনোদনের আকর্ষণীয় স্থান। একই সঙ্গে সাবরাং ট্যুরিজম পার্কটি বাস্তবায়িত হলে ট্যুরিজম খাতে নতুন দিগন্ত উন্মোচনের পাশাপাশি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৩৫ হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হবে।

অনুষ্ঠানে হেলথকেয়ার ফার্মাসিউটিক্যাল, ইফাদ মোটর্স, ডার্ড গ্রুপ এবং ইস্টওয়েস্ট ট্যুরস অ্যান্ড ট্র্যাভেলসের প্রতিনিধিরা বেজার সঙ্গে জমি বরাদ্দের চুক্তিতে স্বাক্ষর করেন।

প্রবা/আরএম/ এমআই
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা