প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ মে ২০২৩ ১৮:৫৮ পিএম
প্রান্তিক কৃষকদের ডিজিটালি লোন দেওয়ার প্রত্যয় নিয়ে কক্সবাজারের উখিয়ার তুলাতলি গ্রামে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ মে) সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির উদ্বোধন করেন ফুড এন্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন অব ইউনাইটেড ন্যাশনের কান্ট্রি ডিরেক্টর রবার্ট ডি সিম্পসন।
১০ টাকায় একজন কৃষকের একাউন্ট খোলার মধ্য দিয়ে নতুন শাখাটি উদ্বোধন করা হয়।
শাখা উদ্বোধন উপলক্ষে রত্নাপালং ইউনিয়নের তুলাতলি ডিজিটাল ভিলেজ সেন্টারে খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সহযোগিতায় ই-ফার্মারস বাংলাদেশের লি.(ই-ফার্মার)-এর তত্ত্বাবধানে আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) কক্সবাজারের ডেপুটি ডিরেক্টর ড. বিদ্যুত কুমার মহালদার, এফএও’র সিনিয়র প্রোগ্রাম এডভাইজার এবং ই-ফার্মাস বাংলাদেশের কো-ফাউন্ডার ও ব্যবস্থাপনা পরিচালক জাহিদুজ্জামান সাঈদ,
ডিজিটাল ট্রী বাংলাদেশের চেয়ারম্যান শিকদার আক্তারুজ্জামান, ব্যাংক এশিয়ার ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এফআইএফএল জাকির হোসেন ভূইয়া, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এজেন্ট ব্যাংকিং, চট্টগ্রামের সালমা রহমান, এফএভিপি এন্ড হেড অব ব্রাঞ্চ রাজিব ধর।
আরও উপস্থিত ছিলেন এফএও’র কর্মকর্তা মুফাজ্জেল হোসেন, হটিকালচার ও এগ্রি-বিজনেস স্পেশালিষ্ট মোকসেদ আলী, ব্যাংক এশিয়ার কক্সবাজার জেলার ম্যানেজার সোহেল উদ্দীন, এগ্রিগেশন সেন্টার ম্যানেজমেন্ট কমিটির সভাপতি মেম্বার কামাল হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রত্নাপালং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী।