× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইসলামী ব্যাংকে বিটিএ ওয়েলথের ১১১ কোটি টাকা বিনিয়োগ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ মে ২০২৩ ১৪:১৮ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৩ কোটি ৪২ লাখ ৩১ হাজার ৮৪৪ শেয়ার কিনেছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বিটিএ ওয়েলথ ম্যানেজমেন্ট। এতে প্রতিষ্ঠানটির খরচ হয়েছে ১১১ কোটি ৬০ লাখ টাকা। প্রতিটি শেয়ার ৩২ টাকা ৬০ পয়সায় কেনা হয়েছে। গত ২৭ এপ্রিল ব্লক মার্কেটে শেয়ার কেনার কার্যক্রম সম্পন্ন করা হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়। 

বিটিএ উদীয়মান বাজারে বিনিয়োগের জন্য ২০২২ সালে ‘বিটিএ টাইগার ফান্ড’ নামে একটি বিনিয়োগ তহবিল গঠন করে। এই তহবিল থেকেই ইসলামী ব্যাংকের শেয়ারে বিনিয়োগ করা হয়েছে। মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ ফিন্যান্সিয়াল হাব দুবাই ইন্টারন্যাশনাল ফিন্যান্সিয়াল সেন্টার। তাদের ওয়েবসাইট অনুসারে, আনুমানিক ৩ বিলিয়ন জনসংখ্যা ও ৮ ট্রিলিয়ন ডলারের জিডিপিসহ ৭২টি দেশ নিয়ে গঠিত তারা। ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয় বিটিএ ওয়েলথ। দুবাইয়ের এমিরেটস ফিন্যান্সিয়াল টাওয়ারে এর সদর দপ্তর। 

গত মঙ্গলবার ব্লক মার্কেটে ইসলামী ব্যাংক বাংলাদেশের আরও ৩ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ১০৮ কোটি টাকায় বিক্রি হয়েছে। বর্তমানে, সৌদি আরবভিত্তিক আল-রাজি কোম্পানি ফর ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেড, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক এবং অ্যারাবাস ট্রাভেল অ্যান্ড ট্যুরিস্ট এজেন্সির যৌথভাবে ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিশোধিত মূলধনে ২২ দশমিক শূন্য ৪ শতাংশ শেয়ার রয়েছে। এ ছাড়া বিদেশি বিনিয়োগকারীরা ব্যাংকের আরও ২০ দশমিক ২৩ শতাংশ শেয়ারের মালিক। ব্যাংকের মোট শেয়ারের ৪২ দশমিক ২৭ শতাংশের মালিক বিদেশি, স্পনসর ও সাধারণ শেয়ারহোল্ডাররা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা