× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডাচ-বাংলা থেকে ৪০০ কোটি টাকা ঋণ নিচ্ছে রবি আজিয়াটা

প্রকাশ : ০৪ জুলাই ২০২২ ২১:৩৬ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

পুঁজিবাজারে টেলিযোগাযোগ খাতে তালিকাভুক্ত রবি আজিয়াটা ৪০০ কোটি টাকা মেয়াদী ঋণ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই ঋণের জন্য কোম্পানিটি ডাচ-বাংলা ব্যাংকের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে।

সোমবার (৪ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানিটি ডাচ-বাংলা ব্যাংকের কাছ থেকে ৩ বছরের মেয়াদে ৪০০ কোটি টাকা ঋণ নেওয়ার জন্য একটি চুক্তি সম্পন্ন করেছে।

এই ঋণ নেওয়ার জন্য ডাচ-বাংলা ব্যাংককে নিরাপত্তা হিসেবে কোনও সম্পদের প্রতিশ্রুতি দেওয়া হয়নি। এ ছাড়াও এই ঋণ চুক্তির ক্ষেত্রে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরকে (আরজেএসসি) কোনো চার্জ দিতে হবে না।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা