× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রাথমিক শিক্ষায় অতিরিক্ত ১২৭ কোটি টাকা দিচ্ছে এডিবি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ মে ২০২৩ ২১:১০ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

শিক্ষা খাতের সবচেয়ে বড় প্রকল্পের একটি চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪)। করোনার ধাক্কা সামলে গত বছর এ প্রকল্পে কিছু ব্যয় কমিয়ে দুই বছর মেয়াদ বাড়ানো হয়েছিল। এতে অন্যতম ঋণদাতা সংস্থা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। 

নতুন করে এ প্রকল্পের জন্য অতিরিক্ত ১ কোটি ২০ লাখ ৪০ হাজার ডলার বা ১২৭ কোটি টাকা ঋণ দিচ্ছে উন্নয়ন সহযোগী সংস্থাটি। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে এ তথ্য জানা গেছে।

ইআরডি সূত্র জানায়, এডিবির সঙ্গে আগামী ৫ জুন প্রকল্পটিতে অতিরিক্ত ১২ দশমিক ৪ মিলিয়ন ডলারের নতুন চুক্তি হতে যাচ্ছে। প্রতি ডলার ১০৬ টাকা ধরে নতুন অনুদান ১২৭ কোটি টাকার বেশি হয়। মূল প্রকল্পটি শুরু হওয়ার সময় এডিবি এ প্রকল্পে ৫০ কোটি ডলার ঋণ দিয়েছিল। নতুন করে এ অনুদানের পর প্রকল্পটিতে কিছু কার্যক্রম বাস্তবায়নের শর্ত দিয়েছে এডিবি।

জানতে চাইলে প্রকল্পটির এক কর্মকর্তা জানান, এডিবি নতুন করে অতিরিক্ত যে অর্থায়ন করছে, এর পুরোটাই অনুদান। তারা আমাদের কিছু নতুন কার্যক্রম দিয়েছে। কিছু ডিসবার্সমেন্ট লিংক ইনডিকেটর (ডিএলআই), অন্য খাতের ডিসবার্সমেন্ট আছে- এগুলো বাস্তবায়ন করাসাপেক্ষে তারা অর্থ দেবে। আপাতত তারা চুক্তি করছে। এগুলো অর্জনসাপেক্ষে তারা আমাদের টাকাটা দেবে।

প্রকল্পটি ২০১৮ সালে ৩৮ হাজার ৩৯৭ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদে অনুমোদিত হয়। এতে সে সময় এডিবি ও বিশ্বব্যাংকের যৌথ ঋণের পরিমাণ ছিল ৯ হাজার ৫৩৮ কোটি টাকা। আর ইউরোপীয় ইউনিয়ন, ডিএআইডি ও কানাডার জিএসির অনুদান ছিল ৩ হাজার ২৬৭ কোটি টাকা। মোট অনুদান ও ঋণের পরিমাণ দাঁড়িয়েছিল ১২ হাজার ৮০৫ কোটি টাকার বেশি। বাকি ২৫ হাজার ৫৯১ কোটি টাকা সরকারের তহবিল থেকে দেয়া হবে।

২০২২ সাল পর্যন্ত প্রকল্পটির কাজের অগ্রগতি ৩৫ শতাংশ হওয়ায় ২০২২ সালেই এর ব্যয় ১০৬ কোটি টাকা কমিয়ে মেয়াদ আরও দুই বছর বাড়ানো হয়। ২০২৩ সালে শেষ হওয়া প্রকল্পটির মেয়াদ বাড়িয়ে তখন ২০২৫ সালের জুন পর্যন্ত করা হয়।

পরিকল্পনা কমিশন সূত্র জানায়, পিইডিপি-৪-এর মূল কার্যক্রমের মধ্যে স্থানীয় প্রশিক্ষণের পাশাপাশি বৈদেশিক প্রশিক্ষণের সংস্থান রাখা হয়েছিল। এর আওতায় ২০ হাজার ২২৫ জন শিক্ষক ৭ দিনের জন্য বিদেশে গিয়ে প্রশিক্ষণ নেবেন। এ প্রশিক্ষণে মোট ব্যয় হচ্ছে ৫৮৯ কোটি টাকা, জনপ্রতি প্রায় ৩ লাখ টাকা। তবে সে সময় সরকারের বিদেশ সফরের ব্যাপারে নির্দেশনা থাকায় তা আপাতত হচ্ছে না। তবে নিষেধাজ্ঞা শেষ হলে তা বাস্তবায়ন করা হবে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা