প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২২ ১১:২৬ এএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২২ ১২:১২ পিএম
ফাইল ছবি
আজ বুধবার (২১ সেপ্টেম্বর) ডিএসই ও সিএসইতে আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন শুরু হবে।
সিএমএসএফ এবং আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের জন্য এ মিউচ্যুয়াল ফান্ডটি চালু করেছে।
আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচ্যুয়াল ফান্ডের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ১০০ কোটি টাকা। ফান্ডটির উদ্যোক্তা হিসেবে ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড (সিএমএসএল) ৫০ কোটি টাকা এবং আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড (আইসিবি এএমসিএল) ২০ কোটি টাকা দিয়েছে।
প্রি-আইপিও প্লেসমেন্টের মাধ্যমে পাঁচ কোটি টাকা দেয় আইসিবি। বাকি ২৫ কোটি টাকা সব বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ রাখা হয়। যা প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে উত্তোলন করা হয়েছে। ফান্ডটির ইউনিট প্রতি অভিহিত মূল্য ১০ টাকা।
প্রবা/ইউরি/ এসআর