× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাশিয়া থেকে গম আমদানি বাড়িয়েছে জাপান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ মে ২০২৩ ১৯:৫১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

জাপান চলতি বছরের এপ্রিলে গত বছরের একই সময়ের তুলনায় রাশিয়া থেকে ৫৫৪ দশমিক ৮ শতাংশ বেশি গম আমদানি করেছে। 

জাপানের অর্থ মন্ত্রণালয় জানায়, জাপানে গমের অভ্যন্তরীণ বার্ষিক চাহিদা প্রায় ৫৬ লাখ টন, যার ৯০ শতাংশই আমদানি করে দেশটি। তবে রাশিয়া থেকে গম আমদানি বাড়লেও গত বছরের এপ্রিলের তুলনায় চলতি বছরের একই সময়ে জাপানের সামগ্রিক পণ্য আমদানির পরিমাণ কমেছে ৬১ দশমিক ৯ শতাংশ। 

উন্নত সাতটি দেশের সংগঠন জি-৭-এর সদস্য জাপান। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হলে পশ্চিমা দেশগুলো রাশিয়ার পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করে। সে সময় জাপান পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা সমর্থন করে। ফলে রাশিয়া থেকে দেশটির শাকসবজি আমদানি কমেছে ৭৫ দশমিক ১ শতাংশ, সামুদ্রিক মাছ ৩১ দশমিক ৪ শতাংশ, কয়লা ৮০ শমিক ৮ শতাংশ, এলএনজি ১০ দশমিক ৬ শতাংশ, আয়রন ও স্টিল ৩৫ দশমিক ৮ শতাংশ এবং তেলবহির্ভূত খাতের আমদানি কমেছে ৬৮ দশমিক ১ শতাংশ বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। 

এদিকে গত বছর রশিয়ায় গমের ভালো ফলন হয়। ২০২২-২৩ অর্থবছরে রাশিয়া ৫ কোটি ৫০ লাখ টন থেকে ৬ কোটি টন গম রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। দেশটিতে উৎপাদিত ১৫ কোটি টন খাদ্যশসের মধ্যে গম উৎপাদন হয়েছে ১০ কোটি টন।

বিশ্লেষকদের মতে, চলতি বছর পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার বিপরীতে বিশ্বের বৃহত্তম গম রপ্তানিকারক হিসেবে নিজেদের অবস্থান ধরে রাখবে রাশিয়া।

সূত্র : আরটি নিউজ


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা