× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২৫ বছর পূর্তিতে কর্মীদের বিপুল অর্থ পুরস্কার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ মে ২০২৩ ১৯:৪০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে ২৫ বছর পূর্তি হয়েছে একটি ভারতীয় কোম্পানির। এ উপলক্ষে কর্মী ও তাদের পরিবারের জন্য ১ কোটি ৩৪ লাখ দিরহাম পুরস্কার ঘোষণা করেছে কোম্পানিটি। 

অ্যারিস গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা সোহান রায় প্রতিষ্ঠানের কর্মী, তাদের বাবা-মা, স্ত্রী এবং সন্তানদের জন্য ‌‘রজত জয়ন্তী উপহার’ ঘোষণা করেছেন। এ ছাড়া ২৫ জন কর্মচারীর পিতামাতাকেও জমকালো রজত জয়ন্তী উদযাপনের জন্য কোম্পানির পক্ষ থেকে সদর দপ্তর শারজায় নিয়ে যাওয়া হয়েছে। 

এ বিষয়ে সোহান রায় আরও বলেন, ‘আমরা আমাদের কর্মী ও তাদের পরিবারের প্রতিশ্রুতি ও দক্ষতার জন্য কৃতজ্ঞ। তারা আমাদের কোম্পানির জন্য যা করেছেন তার জন্য তাদের ধন্যবাদ।’

ব্যবসায় সফলতার ক্ষেত্রে কর্মীদের খুশি থাকার বিষয়টি উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি যেকোনো ব্যবসার সফলতার ক্ষেত্রে কর্মীদের খুশি থাকার বিষয়টি গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে কর্মীদের বাবা-মাসহ পুরো পরিবারকে আর্থিক পুরস্কার দেওয়ার মতো উদ্যোগগুলো আমাদের কোম্পানির প্রতিশ্রুতিরই প্রমাণ। এ ধরনের উদ্যোগে কর্মী ও তাদের পরিবারের মধ্যে সম্পর্ক ভালো হয়। একই সঙ্গে এই কোম্পানিতে কাজ করে তারা গর্বিত হবেন।’

কোম্পানির সঙ্গে ন্যূনতম পাঁচ বছর পূর্ণ করেছেন এমন কর্মীরা পুরস্কারের অন্তর্ভুক্ত হবেন জানিয়ে সোহান রায় বলেন, ‘একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কোম্পানির সঙ্গে ন্যূনতম পাঁচ বছর পূর্ণ করেছে এমন কর্মচারীদের পরিবারকেও পুরস্কার দেওয়ার জন্য একটি পরিকল্পনা তৈরি করা হয়েছে।’ সূত্র : গালফ নিউজ 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা