× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অ্যাপ স্টোর চার্জ বাড়াচ্ছে অ্যাপল

প্রবা ডেস্ক

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২২ ১১:১৪ এএম

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২২ ১১:২৯ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

অ্যাপ স্টোর ব্যবহারে সার্ভিস চার্জ বাড়াচ্ছে অ্যাপল।

আগামী ৫ অক্টোবর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে। এশিয়া, ইউরোপ এবং দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশের ব্যবহারকারীরা এর আওতায় পড়বে। খবর রয়টার্সের।

যেসব দেশকে বাড়তি সাবস্ক্রিপশন ফি দিতে হবে সেগুলো হলো--জাপান, মালয়েশিয়া, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, পোল্যান্ড, মিশর, সুইডেন, ভিয়েতনাম এবং চিলি। 

যুক্তরাষ্ট্রের টেক জায়ান্ট অ্যাপল পর্যায়ক্রমে বিভিন্ন অঞ্চলে তাদের সেবামূল্য সমন্বয় করে। মুদ্রা ও কর বিবেচনা করে ইউরো অঞ্চলের দেশগুলোতে গত বছর দাম কমিয়ে অনেক অ্যাপের প্রারম্ভিক মূল্য ৯৯ সেন্ট থেকে ১.০৯ ইউরোতে নিয়ে আসে। 

এ বছর মূল্যস্ফীতি, সুদের হার এবং জ্বালানির দ্রুত মূল্যবৃদ্ধি চাপে ফেলেছে ইয়েন, ইউরো এবং উদীয়মান অর্থনীতির মুদ্রাগুলোকে। ইউরোর মূল্য এ বছর দুই দশকের মধ্যে সর্বনিম্নে নেমে এসেছে এবং কয়েক সপ্তাহ ধরে ডলারের বিপরীতে আরও দুর্বল হয়ে পড়েছে।

প্রবা/এনএস /এসআর
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা