× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এমডির বিদেশ যাওয়া ঠেকাতে দুদকে চিঠি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২২ ১৯:৪২ পিএম

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২২ ২০:০১ পিএম

উত্তরা ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এসএম শামসুল আরেফিন। ফাইল ছবি

উত্তরা ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এসএম শামসুল আরেফিন। ফাইল ছবি

অপসারণ হওয়া ব্যবস্থাপনা পরিচালক এসএম শামসুল আরেফিনের বিদেশ যাওয়া ঠেকাতে আবেদন করেছে উত্তরা ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। প্রতিষ্ঠানটি দুর্নীতি দমন কমিশন-দুদককে এ বিষয়ে ব্যবস্থা নিতে চিঠি দিয়েছে।

চিঠিতে এসএম শামসুল আরেফিন যেন কোনোভাবেই দেশ ত্যাগ করতে না পারেন, সেজন্য তার পাসপাের্ট জব্দসহ বিদেশে পালানাের সুযােগ বন্ধ করতে প্রয়ােজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। দুদকে পাঠানো চিঠির একটি কপি বাংলাদেশ ব্যাংকেও পাঠানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়--বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী রহমান রহমান হকের বিশেষ নিরীক্ষায় শামসুল আরেফিনের বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎসহ নানা অনিয়ম ও দুর্নীতি প্রমাণিত হয়েছে। তবে দুদকের তদন্ত কার্যক্রম এখনও চলমান। এরই ধারাবাহিকতায় তার বিরুদ্ধে দুদকসহ উপযুক্ত কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।

প্রবা/রনি/ এমআই

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা