× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম দুই মাসে সর্বোচ্চে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ মে ২০২৩ ২০:৪৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়ে দুই মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। মার্কিন ট্রেজারি বন্ডের দাম কমে যাওয়া এবং ডলারের বিনিময়মূল্য পতনে মূল্যবান এ ধাতুটির বাজারকে ঊর্ধ্বমুখী করে তুলেছে। 

স্পট মার্কেটের সর্বশেষ কার্যদিবসে প্রতি আউন্স স্বর্ণের মূল্য স্থির হয়েছে ১ হাজার ৮৩৯ ডলার ৬৯ সেন্টে। আগের কার্যদিবসের তুলনায় দাম বেড়েছে ১ দশমিক ৪ শতাংশ। এর মধ্য দিয়ে গত বছরের নভেম্বরের পর মূল্যবান ধাতুটির বাজারদর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে। একই সঙ্গে ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে স্বর্ণের দাম ১ দশমিক ৬ শতাংশ বেড়েছে। নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে (নিমেক্স) প্রতি আউন্স স্বর্ণ কেনাবেচা হয়েছে ১ হাজার ৮৪১ ডলার ১০ সেন্টে।

পুঁজিবাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, পুঁজিবাজার আবারও অস্থির হওয়ায় স্বর্ণের বাজার চড়া। এ ছাড়া ট্রেজারি বন্ড ও ডলারের দাম কমায় মূল্যবান ধাতুটির কদর বেড়েছে।

চলতি মাসের এ পর্যন্ত বেশিরভাগ সময়ই ১ হাজার ৮০০ ডলারের ওপরে ছিল প্রতি আউন্স স্বর্ণের দাম। এর আগে ধাতুটির বার্ষিক গড় দাম তিন বছরের মধ্যে প্রথমবারের মতো কমে গিয়েছিল। কারণ মহামারিকালে বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলো যেসব প্রণোদনা প্যাকেজ চালু করেছিল, তা উঠিয়ে নেওয়া হচ্ছে। সূত্র : মাইনিং ডটকম 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা