× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিসপ্লের বাজারে ৫০ শতাংশ দখল চায় দক্ষিণ কোরিয়া

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ মে ২০২৩ ১৩:৫৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

২০২৭ সালের মধ্যে বৈশ্বিক ডিসপ্লের বাজারের ৫০ শতাংশ দখলে নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে দক্ষিণ কোরিয়া। লক্ষ্যমাত্রা পূরণে বেসরকারি খাতে বিনিয়োগ, সরকারি করসুবিধা এবং ভর্তুকি দেওয়া হবে বলে জানিয়েছে দেশটির শিল্প মন্ত্রণালয়। 

দক্ষিণ কোরিয়া স্যামসাং এবং এলজির মতো জনপ্রিয় প্রতিষ্ঠানের মোবাইল, ট্যাব, টেলিভিশনের ডিসপ্লে প্রস্তুত করে আসছে। বর্তমান বৈশ্বিক ডিসপ্লের বাজারের ৩৭ শতাংশ দখলে আছে দেশটির হাতে। 

এ বিষয়ে দক্ষিণ কোরিয়ার শিল্পমন্ত্রী বলেন, ২০২৭ সালের মধ্যে অর্গানিক লাইট ইমিটিং ডায়োগ ডিসপ্লে-ওলইডি প্যানেল প্রস্তুত ও গবেষণার কাজে ৪ হাজার ৯২১ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা নিয়েছে সরকার। এ ছাড়াও এ খাতের উন্নতিতে ৯০ হাজার কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনাও রয়েছে তাদের।

এদিকে গত এপ্রিলে স্যামসাং ইলেকট্রনিকসের ডিসপ্লে ইউনিটের পক্ষ থেকে জানানো হয়েছিল, ২০২৬ সালের মধ্যে ট্যাবলেট এবং কম্পিউটারে ব্যবহৃত ওলইডি প্যানেল তৈরি করতে দক্ষিণ কোরিয়ায় ৪ দশমিক ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ করবে প্রতিষ্ঠানটি। সূত্র : রয়টার্স 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা