× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এশিয়ার বাজার ধরতে মরিয়া অ্যাপল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ মে ২০২৩ ২০:৪২ পিএম

আপডেট : ২০ মে ২০২৩ ২০:৪২ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

এশিয়ার বাজারে শক্তিশালী অবস্থানে যেতে চায় যুক্তরাষ্ট্রের বহুজাতিক প্রযুক্তি কোম্পানি অ্যাপল। চীনের বাজার থেকে নিজেদের গুটিয়ে নিলেও এশিয়ার বাজার নিয়ে নতুন পরিকল্পনা করছে অ্যাপল। যার প্রাথমিক ধাপ হিসেবে চলতি সপ্তাহে ভিয়েতনামে একটি অনলাইন স্টোর চালু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

এ ছাড়াও গত বৃহস্পতিবার ভারতে ফিজিক্যাল শপ উদ্বোধন করে অ্যাপল। এ সময় কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, ভারতের দোকানগুলোতে অ্যাপলের হাই-প্রোফাইল পণ্য লঞ্চ করা হবে। দক্ষিণ-পূর্ব এশীয় অর্থনীতির গ্রাহকরা প্রথমবারের মতো সরাসরি অ্যাপল পণ্য কিনতে সক্ষম হবেন।

বর্তমানে ভিয়েতনাম, ভারত ও ইন্দোনেশিয়ার মতো বাজারগুলো অ্যাপলের জন্য আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। কারণ চীনসহ উন্নত দেশগুলোর বাজারে অ্যাপলের বিক্রি ধীর হয়েছে। কোম্পানিটি বর্তমানে এমন জায়গায় তাদের পণ্য বাণিজ্য বাড়াতে চায়, যেখানে ঐতিহ্যগতভাবে তাদের পণ্যগুলো কম সক্রিয়।

এদিকে কয়েক দশক ধরে অ্যাপলের বৃহত্তর বাজার ছিল চীন। এমনকি প্রতিষ্ঠানটির অর্থনৈতিক চালিকার মেরুদণ্ডও ছিল দেশটি। তবে চীনের বাইরে অ্যাপলের বিকল্প বাজারের চিন্তা এশিয়ার দেশগুলোর জন্য নতুন সম্ভাবনা তৈরি করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সূত্র : সিএনএন


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা