প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ মে ২০২৩ ১৬:২৫ পিএম
প্রতিযোগিতামূলক মূল্য, ৫ বছরের ওয়ারেন্টি ও তিন বছরের বাই ব্যাক সুবিধা নিয়ে নজরকাড়া বৈচিত্রময় রঙের মিশ্রণে হুন্দাই ক্রেটা গ্র্যান্ড সেভেন সিটার এসইউভি এখন জনপ্রিয়তার শীর্ষে। ৪৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের গাড়িটি স্বল্প সময়ের মধ্যেই গ্রাহকদের বিপুল আস্থা অর্জন করেছে।
সম্প্রতি রাজধানীর তেজগাঁও লিংক রোডের হুন্দাই এক্সপেরিয়েন্স সেন্টারে ‘ক্রেটা গ্র্যান্ড ফ্যামিলি এক্সপেরিয়েন্স শোকেস’অনুষ্ঠানে এসব কথা বলেন ফেয়ার টেকনোলজির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মুতাসসিম দায়ান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী সোমনুর মনির কোনাল, ফেয়ার টেকনোলজির হেড অফ সেলস আবু নাসের মাহমুদ, ফেয়ার গ্রুপের হেড অফ কমিউনিকেশন হাসনাইন খুরশেদ, হেড অফ মার্কেটিং জে এম তসলিম কবীর এবং ফেয়ার টেকনোলজির প্রোডাক্ট ম্যানেজার রুবাইয়াত উদ্দিন ও সেলস অপারেশন ম্যানেজার আতাউর রহমানসহ অন্য কর্মকর্তারা।
মুতাসসিম দায়ান জানান, গ্যালাক্সি ব্লু, মিড নাইট ব্ল্যাক, টাইটান গ্রে – এই তিন কালারের ক্রেটা গ্র্যান্ড এখন বাংলাদেশে পাওয়া যাচ্ছে। গ্রাহকরা হুন্দাইয়ের যে কোনো শোরুমে থেকে বেছে নিতে পারবেন তাদের পছন্দের কালারের হুন্দাই ক্রেটা গ্র্যান্ড।
তিনি বলেন, আমরা আমাদের ক্রেতাদের হাতে বিশ্বসেরা হুন্দাই গাড়ি তুলে দেওয়ার পাশাপাশি বিশ্বমানের বিক্রোয়োত্তর সেবা প্রদান করছি। ঢাকায় আমাদের হুন্দাই সেলস এন্ড সার্ভিস সেন্টারের সংখ্যা বাড়াচ্ছি। ক্রময়ান্বয়ে দেশের বিভিন্ন বড় শহরে হুন্দাই নেটওয়ার্ক সম্প্রসারন করছি। ক্রেতাদের বিপুল সারা আমাদেরকে এই অগ্রযাত্রায় প্রেরণা যোগাচ্ছে।
সংগীতশিল্পী সোমনুর মনির কোনাল অনুষ্ঠানে দেশে হুন্দাই গাড়ি উৎপাদন করায় ফেয়ার টেকনোলজির প্রশংসা করেন। তিনি বলেন, গাড়ির ব্যাপারে আমার আগ্রহ অনেক বেশি। আর তাই আমি নিজেও এক্সপেরিয়েন্স করতে চলে এসেছি। এর ইন্টেরিয়র আপনাকে দিবে একটি প্রিমিয়াম সাউন্ড সিস্টেম।
তিনটি ভিন্ন কালারের ক্রেটা গ্র্যাণ্ডের তিন জন ক্রেতা স্বপরিবারে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এসময় গ্রাহকরা ক্রেটা গ্র্যান্ডের ভুয়সী প্রশংসা করেন। জনাব মুতাসসিম দায়ান ও সংগীতশিল্পী কোনাল তাদের হাতে গাড়ির চাবি তুলে দেন।
ফেয়ার টেকনোলজির হেড অফ সেলস আবু নাসের মাহমুদ বলেন, ক্রেটা গ্র্যান্ড যেভাবে ক্রেতাদের বিপুল আগ্রহ ও আস্থার সঞ্ছার করেছে তাতে আমরা আনন্দিত।এখন তাদের সাধ্যের মধ্যেই এখন সেভেন- সিটার ফ্যামিলি এসইউভি পাওয়া যাচ্ছে । ক্রেতারা এই গাড়িটির সাথে পাচ্ছেন ৫ বছর বা ১ লাখ কিলোমিটার পর্যন্ত ওয়ারেন্টি এবং ৩ বছর বা ৪০ হাজার কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ ৬০ শতাংশ বাই ব্যাক সুবিধা। এমনি সব পদক্ষেপে বিপুল সাড়া দেওয়ায় তিনি গাড়ির ক্রেতাদের প্রতি কৃতজ্ঞতা জানান।
ফেয়ার টেকনোলজি গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাই টেক পার্কে এ বছরের শুরুতে হুন্দাই ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট উদ্বোধন করে। এই প্ল্যান্টে উৎপাদিত এসইউভি ক্রেটা এবং ফ্যামিলি এসইউভি ক্রেটা গ্র্যান্ড ইতিমধ্যেই বাংলাদেশের বাজারে ব্যাপক সাড়া জাগিয়েছে।