× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আদানি গ্রুপের বিরুদ্ধে কারচুপির প্রমাণ নেই : ভারতের সুপ্রিম কোর্ট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ মে ২০২৩ ২১:৫০ পিএম

আপডেট : ১৯ মে ২০২৩ ২২:০৪ পিএম

শেয়ারবাজারে আদানি গ্রুপের অনিয়ম খতিয়ে দেখে ১৯ মে প্রাথমিক প্রতিবেদন দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট নিযুক্ত একটি বিশেষজ্ঞ কমিটি। আদানি গ্রুপের লোগো। ছবি : সংগৃহীত

শেয়ারবাজারে আদানি গ্রুপের অনিয়ম খতিয়ে দেখে ১৯ মে প্রাথমিক প্রতিবেদন দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট নিযুক্ত একটি বিশেষজ্ঞ কমিটি। আদানি গ্রুপের লোগো। ছবি : সংগৃহীত

ভারতের সুপ্রিম কোর্টের বিশেষজ্ঞ কমিটি আদানি গ্রুপের বিরুদ্ধে অর্থ কারচুপির কোনো প্রমাণ পায়নি। যুক্তরাষ্ট্রের অর্থলগ্নি-সংক্রান্ত গবেষণা প্রতিষ্ঠান হিন্ডেনবার্গ রিসার্চের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ভারতের সুপ্রিম কোর্টের বিশেষজ্ঞ কমিটির প্রাথমিক পর্যবেক্ষণে এমনটি বলা হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত গৌতম আদানির প্রতিষ্ঠান আদানি গ্রুপের বিরুদ্ধে কারচুপি করে শেয়ারের দাম বাড়ানো এবং কর ফাঁকিসহ বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগ আনে হিন্ডেনবার্গ রিসার্চ। প্রতিষ্ঠানটির গত ফেব্রুয়ারিতে প্রকাশিত একটি প্রতিবেদন নিয়ে ভারতের রাজনীতি ও অর্থনীতিতে রীতিমতো ঝড় ওঠে।

ওই অবস্থায় প্রতিবেদন প্রকাশের কয়েক দিনের মাথায় প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের বেঞ্চ ভারতের অর্থনীতিতে আদানিকাণ্ডের ফল খতিয়ে দেখার জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের প্রস্তাব দেয়। কেন্দ্রীয় সরকার সেই প্রস্তাবে সায় দেওয়ায় বিশেষজ্ঞ কমিটি গঠিত হয়।

এনডিটিভি জানায়, শুক্রবার (১৯ মে) ওই কমিটির প্রাথমিক পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টে পেশ করা হয়। এতে বলা হয়, আদানি গ্রুপের বিরুদ্ধে কারচুপি করে শেয়ারের দাম বাড়ানোর যে অভিযোগ উঠেছে, এখন পর্যন্ত তার কোনো প্রমাণ মেলেনি। বরং খুচরো বিনিয়োগকারীদের স্বার্থে আদানি গ্রুপকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দেখা গেছে। 

আনন্দবাজার পত্রিকা জানায়, বিশেষজ্ঞ কমিটির পাশাপাশি আদানির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে পৃথক তদন্ত চালাচ্ছে বাজার নিয়ন্ত্রক সংস্থা ‘সেবি’। বুধবার প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের বেঞ্চ সেবিকে ১৪ আগস্টের মধ্যে আদালতে সেই তদন্তের প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।

সূত্র : এনডিটিভি, আনন্দবাজার পত্রিকা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা