প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ মে ২০২৩ ১৭:৪৯ পিএম
ঢাকা ব্যাংক পরিচালনা পর্ষদ ঘোষিত ৬ শতাংশ বোনাস লভ্যাংশ প্রদানে সম্মতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
২০২২ সালের ২ মে আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ৬ শতাংশ নগদ ও ৬ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে ঢাকা ব্যাংকের পরিচালনা পর্ষদ। কিন্তু নিয়ম অনুযায়ী, স্টক লভ্যাংশ প্রদাণের আগে বিএসইসি সম্মতি নেয়ার বাধ্যবাধকতা রয়েছে। ব্যাংকের আবেদনের প্রেক্ষিতে ৬ শতাংশ বোনাস লভ্যাংশ দিতে সম্মতি দেয় কমিশন। ফলে বিনিয়োগকারীদের জন্য ৬ শতাংশ শেয়ার বোনাস হিসেবে ইস্যু করতে পারবে ব্যাংকটি। গত বুধবার ডিএসই ওয়েবসাইটে বোনাস লভ্যাংশ প্রদাণের সম্মতি না পাওয়ার কথা জানিয়েছিল। বোনাস লভ্যাংশের জন্য রেকর্ড ডেট নির্ধারিত হয়েছে আগামী ৩০ মে। আর ১৮ জুন অনুষ্ঠিত হবে বার্ষিক সাধারণ সভা (এজিএম)।