× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুদ্ধের মধ্যেও শস্য চুক্তির মেয়াদ বাড়িয়েছে রাশিয়া-ইউক্রেন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ মে ২০২৩ ১৪:১২ পিএম

আপডেট : ১৮ মে ২০২৩ ১৫:৪৪ পিএম

শস্য চুক্তির মেয়াদ দুই মাস বাড়িয়েছে রাশিয়া ও ইউক্রেন। ছবি : সংগৃহীত

শস্য চুক্তির মেয়াদ দুই মাস বাড়িয়েছে রাশিয়া ও ইউক্রেন। ছবি : সংগৃহীত

রাশিয়া ও ইউক্রেন কৃষ্ণসাগর দিয়ে শস্য রপ্তানির চুক্তির মেয়াদ দুই মাস বাড়ানোর ব্যাপারে বুধবার (১৭ মে) সম্মত হয়েছে। 

এ দুই দেশের মধ্যে প্রচন্ড লড়াই অব্যাহত থাকা সত্ত্বেও তারা এমন পদক্ষেপ গ্রহণ করে সহযোগিতার একটি ব্যতিক্রমী উদাহরণ স্থাপন করেছে। 

জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র এ শস্য চুক্তিকে স্বাগত জানানো সত্ত্বেও তারা রপ্তানির বিষয় আরো নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। কারণ, রাশিয়া এ চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছে। 

চুক্তিটি বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী কিয়েভে চীনের বিশেষ দূতের সঙ্গে কিয়েভে বৈঠকের সময় এই চুক্তির বিষয়টি আসে। 

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা চীনের বিশেষ দূতকে জোর দিয়ে বলেন, ‘যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন ভূখণ্ড ছেড়ে দিতে হয়, এমন কোন শান্তি চুক্তি গ্রহণ করবে না।’

মস্কোর ঘনিষ্ঠ মিত্র দেশ চীন এখনো পর্যন্ত রাশিয়ার আগ্রাসনের প্রকাশ্যে নিন্দা করেনি। 

চীনের দূত লি হুই এ সংঘাত নিরসনে বেইজিং নেতৃত্বাধীন আলোচনাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগান এ শস্য চুক্তির মেয়াদ দুই মাস বাড়ানোর ঘোষণা দিয়ে বলেছেন, রাশিয়া ইউক্রেনের দুটি বন্দর থেকে ছেড়ে যাওয়া জাহাজগুলো না আটকানোর ব্যাপারে সম্মত হয়েছে।

জাতিসংঘ মহাসসিচব অ্যান্তোনিও গুতেরেস বলেন, ‘এই চুক্তি বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। কারণ, রাশিয়া ও ইউক্রেনের বিভিন্ন খাদ্য পণ্য বিশ্বব্যাপী রপ্তানি করা হয়ে থাকে।’

সূত্র : মিন্ট

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা