× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নভোএয়ারে কক্সবাজারের টিকিট কিনলে দুই রাতের হোটেল ফ্রি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ মে ২০২৩ ০১:১১ এএম

আপডেট : ১৮ মে ২০২৩ ১৪:২৪ পিএম

নভোএয়ারে কক্সবাজারের টিকিট কিনলে দুই রাতের হোটেল ফ্রি

দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা নভোএয়ারের সব রুটের টিকিটের মূল্যে ১৫ শতাংশ ছাড় এবং কক্সবাজার রুটের যাওয়া-আসার টিকিট কিনলে দুই রাত হোটেলে থাকার ফ্রি অফার ঘোষণা করা হয়েছে। এ ছাড়া স্মাইলস সদস্যদের জন্যও আকর্ষণীয় অফার ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান সংস্থাটি।

এতে বলা হয়, অফারগুলো উপভোগ করতে ঢাকা ট্রাভেল মার্ট-২০২৩-এর নভোএয়ারের প্যাভিলিয়ন থেকে টিকিট কিনতে হবে। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে ১৮ মে থেকে ২০ মে পর্যন্ত এ পর্যটন মেলা অনুষ্ঠিত হবে।

কক্সবাজারে দুই রাতের হোটেল ফ্রি অফারটি উপভোগ করতে নভোএয়ারের কক্সবাজার রুটে দুজনের জন্য যাওয়া-আসার টিকিট কিনতে হবে এবং ২৫ জুনের মধ্যে ভ্রমণ করতে হবে।

ভ্রমণপিপাসুদের এ সুবিধা দিতে নভোএয়ার কক্সবাজারের ৯টি হোটেলের সঙ্গে চুক্তি করেছে। হোটেলগুলোর মধ্যে রয়েছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, লং বিচ হোটেল, হোটেল দি কক্স টুডে, সিগাল হোটেল, নিসর্গ হোটেল অ্যান্ড রিসোর্ট, উইন্ডি ট্যারেস হোটেল, হোটেল সি প্যালেস, গ্রেস কক্স স্মার্ট হোটেল ও হোটেল কল্লোল। এ ছাড়া অন্যান্য হোটেলের সঙ্গে নভোএয়ারের ভ্রমণ প্যাকেজ রয়েছে।

এ ছাড়া নভোএয়ারের ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম ‘স্মাইলস’ মেম্বাররা মেলায় এসে টিকিট কিনলে টিকিটের মূল্যে ছাড় ছাড়াও ওয়ানওয়ে টিকিট কিনলে ১০০ বোনাস মাইলেজ ও ব্যাগেজে অতিরিক্ত ৫ কেজি ফ্রি সুবিধা পাবেন।

নভোএয়ার বর্তমানে প্রতিদিন ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, যশোর, সৈয়দপুর, সিলেট, রাজশাহী ও আন্তর্জাতিক গন্তব্যে কলকাতায় ফ্লাইট পরিচালনা করছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা