প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ মে ২০২৩ ১৮:১৪ পিএম
ছবি : সংগৃহীত
আর্জেন্টিনার কেন্দ্রীয় ব্যাংক গত সোমবার সুদের হার ৯৭ শতাংশ বৃদ্ধি করেছে। এ নিয়ে চলতি বছর চার দফা সুদহার বাড়াল দেশটির কেন্দ্রীয় ব্যাংক।
আর্জেন্টিনার কেন্দ্রীয় ব্যাংক এক বিবৃতিতে জানিয়েছে, গত এপ্রিলে দেশের ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির কারণে এবারের সুদহার বৃদ্ধি করা হলো। কেন্দ্রীয় ব্যাংক দ্রব্যমূল্য, বৈদেশিক মুদ্রাবাজারের পরিবর্তন পর্যবেক্ষণ করে মুদ্রানীতিতে সামঞ্জস্য করবে বলে এক বিবৃতিতে জানানো হয়।
সম্প্রতি আর্জেন্টিনার জাতীয় পরিসংখ্যান এক বিবৃতিতে জানিয়েছে, গত এপ্রিলে দেশটিতে মুদ্রাস্ফীতির হার বেড়ে ৮ দশমিক ৪ শতাংশে দাঁড়ায়। এ পরিস্থিতি মোকাবিলায় এর আগে আর্জেন্টিনার কেন্দ্রীয় ব্যাংক মার্চ মাসে একবার এবং এপ্রিল মাসে দুবার সুদহার বাড়ায়।
উল্লেখ্য, বর্তমানে বিশ্বের যেসব স্থানে মূল্যস্ফীতি সবচেয়ে বেশি, আর্জেন্টিনা তার মধ্যে অন্যতম। ২০২২ সালে দেশটির বার্ষিক মূল্যস্ফীতি ছিল ৯৪ দশমিক ৮ শতাংশ, যা ১৯৯১ সালের পর ছিল সর্বোচ্চ। সেবার দেশটির মূল্যস্ফীতি ১৭১ শতাংশ ছাড়িয়ে গিয়েছিল। সূত্র : সিএনএন