× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দীর্ঘ অসুস্থতায় অফিস করতে পারেন না ২৫ লাখ কর্মী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ মে ২০২৩ ১৮:০৯ পিএম

আপডেট : ১৭ মে ২০২৩ ১৮:১৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

যুক্তরাজ্যে উল্লেখযোগ্য সংখ্যক চাকরিজীবী দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার কারণে কাজে যোগ দিতে পারছে না। এ সংখ্যা প্রায় ২৫ লাখ। যাকে রেকর্ড পরিমাণ হিসেবে উল্লেখ করা হয়েছে জাতীয় পরিসংখ্যান অফিসের (ওএনএস) এক প্রতিবেদনে। 

সেখানে বলা হয়, কর্মীদের মধ্যে যারা অল্প বয়সি তাদের মনে জোরও কমে গেছে। এ ছাড়া অসুস্থতার কারণে যারা বাড়ি বসে কাজ করেন, তাদের অনেকেই পিঠে ও ঘাড়ে ব্যথা অনুভব করছেন বলে জানা যায়।

সর্বশেষ চাকরির তথ্য অনুযায়ী, গত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত পার্টটাইম কাজের পরিমাণ ৭৫ দশমিক ৯ শতাংশ বেড়েছে। তবে এ সময় বেকারের সংখ্যা বেড়েছে ৩ দশমিক ৯ শতাংশ। 

ওএনএস আরও জানায়, সাধারণ চাকরিজীবীদের স্বল্প উপার্জনে জীবন পরিচালনা কঠিন হয়ে পড়েছে। জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে ব্যর্থ হচ্ছে মানুষ। আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্যতা না থাকায় পরিবারের ওপর চাপ বাড়ছে। 

বিবিসি টুডের একটি অনুষ্ঠানে ওএনএসের অর্থনৈতিক পরিসংখ্যান বিভাগের পরিচালক ড্যারেন মরগান বলেন, ‘কোভিড মহামারির শুরু হওয়ার পর অসুস্থতার কারণে চার লাখের বেশি মানুষ কাজ করতে পারছে না। বর্তমানে এ সংখ্যা বেড়ে ২৫ লাখে দাঁড়িয়েছে।’ সূত্র : বিবিসি 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা