× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২০০ কোটি টাকার বন্ড ছাড়বে লংকাবাংলা ফাইন্যান্স

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ মে ২০২৩ ১৫:০৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

পুঁজিবাজারে আর্থিক খাতে তালিকাভুক্ত কোম্পানি লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি ৪র্থ জিরো-কুপন বন্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। এই বন্ড ছেড়ে কোম্পানিটি ২০০ কোটি টাকা সংগ্রহ করবে। বন্ড ছেড়ে পাওয়া অর্থে চলমান অর্থায়ন চাহিদা পূরণ করা হবে বলে জানিয়েছে লংকাবাংলা ফাইন্যান্স। যা নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে সিদ্ধান্ত কার্যকর করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত সোমবার কোম্পানিটির পরিচালনা পর্ষদ এ সিদ্ধান্ত নেয়। ওই বৈঠকে ৩১ মার্চ, ২০২৩ তারিখে সমাপ্ত কোম্পানির প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হয়। এতে দেখা যায়, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) করেছে ১৫ পয়সা। যা আগের হিসাব বছরে একই সময় ছিল ৪৩ পয়সা। অর্থ্যাৎ এক বছর ব্যবধানে ইপিএস কমেছে ৬৫ দশমিক ১২ শতাংশ। ২০২৩ সালের ৩১ মার্চ পর্যন্ত সময়ে কোম্পানির সমন্বিতভাবে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ৪১ পয়সা।

২০০৬ সালের পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড। বর্তমানে ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানির পরিশোধিত মূলধন ৫৩৮ কোটি ৮৩ লাখ ৩৯ হাজার টাকা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা