প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ মে ২০২৩ ১৪:৪৪ পিএম
ছবি : সংগৃহীত
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের পরিচালনা পর্ষদ ঘোষিত ৫ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন দেয়নি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন(বিএসইসি)। ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
গত ২৫ এপ্রিল ২০২২ সালের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করে ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংকের পরিচালনা পর্ষদ। কিন্তু নিয়ম অনুযায়ী, স্টক লভ্যাংশ প্রদাণের আগে বিএসইসি সম্মতি নেয়ার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু ৫ শতাংশ স্টক শেয়ার দেওয়ার বিষয়ে ব্যাংকটিকে কোনো সম্মতিপত্র দেয়নি কমিশন। ফলে বিনিয়োগকারীদের শুধু ৫ শতাংশ নগদ শেয়ার লভ্যাংশ দিতে পারবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। লভ্যাংশ অনুমোদনের জন্য রেকর্ড ডেট অনুষ্ঠিত হবে ১৮ মে। আর ২৬ জুন অনুষ্ঠিত হবে বার্ষিক সাধারণ সভা(এজিএম)।