× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এবার রাশিয়া থেকে ব্যবসা গুটিয়ে নিল নাইকি

প্রবা ডেস্ক

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২২ ১৮:২৩ পিএম

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২ ১৮:৫২ পিএম

এবার রাশিয়া থেকে ব্যবসা গুটিয়ে নিল নাইকি

রাশিয়ার বাজার থেকে ব্যবসা গুটিয়ে নিয়েছে যুক্তরাজ্যের অন্যতম ক্রীড়া পোশাক তৈরির প্রতিষ্ঠান নাইকি। তবে রাশিয়া- ইউক্রেন যুদ্ধাবস্থায় প্রতিষ্ঠানটির এমন সিদ্ধান্তে ধন্যবাদ দিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর রয়টার্স।

রাশিয়ার বাজার বয়কট করা নাইকির সঠিক সিদ্ধান্ত উল্লেখ করে ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, "নাইকির এমন সিদ্ধান্ত আমাদের সকলের জন্য উদাহরণ। তারা দেখিয়ে দিয়েছেন একটি ব্যবসা প্রতিষ্ঠান কীভাবে স্বাধীনতার পক্ষে, মানবতার পক্ষে ভূমিকা পালন করতে পারে। যদি কোনো দেশ জঙ্গিবাদে জড়িয়ে পড়ে তাহলে প্রত্যেকটি আত্মমর্যাদাশীল প্রতিষ্ঠানের দায়িত্ব সে দেশ থেকে নিজেদের সরিয়ে নেওয়া।"

তবে শুরু থেকেই ইউক্রেনের অভিযোগ অস্বীকার করে রাশিয়া বলছে, ইউক্রেনে শুধুমাত্র তাদের বিশেষ অভিযান চলছে। এদিকে জেলেনস্কির মন্তব্যের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি নাইকি।

চলতি বছরের জুনে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে নাইকির পক্ষ থেকে বলা হয়েছিল, "তারা রাশিয়া থেকে পুরোপুরি ব্যবসা গুটিয়ে নেবে। ইউক্রেনে মস্কোর প্রশ্নবিদ্ধ পদক্ষেপের প্রতিক্রিয়া হিসেবেই প্রতিষ্ঠানটি সাময়িকভাবে তাদের কার্যক্রম স্থগিত করবে।" 

নাইকির আগে গত মার্চের শুরুতে চালান বন্ধ করে দেয়  শীর্ষস্থানীয় মোবাইল হ্যান্ডসেট সরবরাহকারী প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিকস। রাশিয়ার অন্যতম দৈনিক পত্রিকা ইজভেস্টিয়া বলছে, খুচরা বিক্রেতাদের সরঞ্জাম সরবরাহ এবং অফিসিয়াল অনলাইন স্টোর অক্টোবরে পুনরায় চালু করতে পারে স্যামসাং। তবে প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমন কোনো সিদ্ধান্তই  হয়নি বলে জানিয়েছে স্যামসাং কর্তৃপক্ষ।

/জেআই/

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা