× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কানাডার আবাসন খাতে সুদিন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ মে ২০২৩ ১৮:৫৮ পিএম

আপডেট : ১৬ মে ২০২৩ ১৯:০৭ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

মন্দা কাটিয়ে সুদিন ফিরতে শুরু করেছে কানাডার আবাসন খাতে। তবে ব্যাংকঋণে উচ্চ সুদের হারের কারণে দেশটির অন্যান্য খাতের অর্থনৈতিক প্রবৃদ্ধি ধীর হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে, সামনে মূল্যস্ফীতি আরও বাড়তে পারে। ফলে ব্যাংকঋণে সুদের হার কমানোর সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে কানাডার কেন্দ্রীয় ব্যাংক। এতেই ধীর হতে পারে অর্থনৈতিক প্রবৃদ্ধি। 

গত মাসে ব্যাংক অব কানাডা সুদের হার বৃদ্ধির প্রচারণা থামানোর পর ঘুরে দাঁড়াতে শুরু করে দেশটির আবাসন খাত। এ সময় প্রবৃদ্ধির পরিমাণ ৪ দশমিক ৫ শতাংশের বেশি হয়েছে। 

এ বিষয়ে বিশ্লেষকরা বলছেন, উচ্চ ঋণের চাপ থাকার পরও এখনও আবাসন খাতের ক্রেতাদের ওপর এর প্রভাব অনেক কম। ফলে বাজার ধরে রাখতে বিক্রেতাদের খুব বেশি চাপে পড়তে হয়নি। 

এদিকে ব্যাংকঋণে সুদের হার বাড়িয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি ধীর করার মাধ্যমে মূল্যস্ফীতি ২ শতাংশে নামিয়ে আনার চেষ্টা করছে কানাডা। তবে আবাসন খাতের এই প্রত্যাবর্তন ক্রেতাদের মধ্যে দামের চাপ তৈরি করতে পারে বলেও মন্তব্য করেছেন বিশ্লেষকরা।

ব্যাংক সেবাদানকারী প্রতিষ্ঠান বিএমওর পুঁজিবাজারবিষয়ক সিনিয়র অর্থনীতিবিদ রবার্ট কাভসিক বলেন, ‘আবাসন খাতের প্রবৃদ্ধি সত্যিই যদি ভালো হয়, তাহলে ব্যাংক অব কানাডা সুদের হার খুব বেশি বাড়াবে না। তবে বছরের দ্বিতীয়ার্ধে মূল্যস্ফীতির ঊর্ধ্বমুখী প্রবণতা থাকতে পারে।’

সূত্র : রয়টার্স 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা