× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যৌথ ব্যবসায় যাচ্ছে ডিজনি প্লাস ও হুলু

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ মে ২০২৩ ১৩:৪৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

চলতি বছরের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রে যৌথভাবে নতুন একটি স্ট্রিমিং অ্যাপ চালু করবে ডিজনি প্লাস ও হুলু। অ্যাপটিতে প্রতিষ্ঠান দুটির সব কনটেন্ট একত্রে পাওয়া যাবে। সম্প্রতি ডিজনি প্লাস নতুন এ পরিকল্পনার ঘোষণা দিয়েছে।

ডিজনি জানায়, চলতি বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) লোকসান ঠেকাতে এমন পদক্ষেপ গ্রহণে বাধ্য হয়েছে তারা। বছরের প্রথম প্রান্তিকে ডিজনি প্লাসের ৪০ লাখ গ্রাহক কমে যাওয়ায় প্রতিষ্ঠানটির লোকসান হয়েছে প্রায় ৪০ কোটি ডলার। ফলে ওয়াল্ট ডিজনি কোম্পানি তাদের স্ট্রিমিং পরিষেবাকে লাভজনক করতে এখন বেশ চাপের মধ্যে রয়েছে।

এদিকে ডিজনির নতুন অ্যাপের বিষয়ে পরিকল্পনা ঘোষণার পর গ্রাহকদের মধ্যে বেশ মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে গ্রাহকদের অনেকেই অতিরিক্ত সাবস্ক্রিপশন ফি নির্ধারণের ব্যাপারে শঙ্কা প্রকাশ করেছেন। তবে ডিজনি প্লাস ও হুলু আলাদাভাবে নিজস্ব স্ট্রিমিং প্ল্যাটফর্মের পরিষেবা সচল থাকবে। সূত্র : বিবিসি 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা