প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ মে ২০২৩ ১৭:৪৪ পিএম
আপডেট : ১৪ মে ২০২৩ ১৮:২৫ পিএম
বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। ছবি : সংগৃহীত
সরকারি চাকরি থেকে অবসরে যাওয়ার পর বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের চাকরির মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে।
অবসরোত্তর ছুটি এবং এ সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে আগামী ১৮ মে অথবা যোগদানের তারিখ থেকে তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে রবিবার (১৪ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়, সরকারি চাকরি আইন ২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষকে তার অবসরোত্তর ছুটি ও তদসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে আগামী ১৮ মে ২০২৩ অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে উক্ত মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এই চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র মাধ্যমে নির্ধারিত হবে।