প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ মে ২০২৩ ১৬:৫৪ পিএম
ছবি : সংগৃহীত
উচ্চ মূল্যস্ফীতির জীবনযাপন করতে হচ্ছে মিসরের জনগণকে। গত এপ্রিলে দেশটির শহরাঞ্চলে মূল্যস্ফীতি ২ দশমিক ১ শতাংশ কমে অবস্থান করছে ৩০ দশমিক ৬ শতাংশে, এর আগের মাসে যার পরিমাণ ছিল ৩২ দশমিক ৭ শতাংশ।
মিসরের সরকারি পরিসংখ্যান সংস্থার (সিএপিএমএএস) তথ্য থেকে জানা যায়, দেশটির মূল্যস্ফীতি গত মার্চে ২ দশমিক ৭ শতাংশ বাড়লেও এপ্রিলে তা ১ দশমিক ৭ শতাংশ কমেছে।
এদিকে ২০২২ সালের মার্চে ডলারের বিপরীতে মিসরীয় পাউন্ডের দরপতন হলে মূল্যস্ফীতি বাড়তে শুরু করে। বৈদেশিক মুদ্রা বা ডলারের সংকট দেখা দিলে আমদানিতেও ব্যাঘ্যাত ঘটে। ফলে মিসরে গত বছর থেকে মূল্যস্ফীতি ক্রমাগতভাবে বেড়েছে।
বিশ্লেষকদের পূর্বাভাসে বলা হয়, গত এপ্রিলে শহরাঞ্চলে মূল্যস্ফীতির সম্ভাবনা ছিল ৩১ শতাংশ পর্যন্ত।
তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হলে বিশ্বজুড়ে সরবরাহ সংকট আবার বাড়তে শুরু করে। ফলে ডলারের বিপরীতে বেশ কয়েকটি দেশের মুদ্রার মান কমে যায়। ২০২২ সালের মার্চে মিসরীয় পাউন্ডের মান প্রায় অর্ধেকে নেমে আসে। গত বছরের ডিসেম্বরে পরিস্থিতি সামাল দিতে দেশটির সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ৩০০ কোটি ডলার অর্থ সহায়তা নেয়। সূত্র : রয়টার্স