× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাষ্ট্রে চাহিদা বাড়ায় ঊর্ধ্বমুখী জ্বালানির বাজার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ মে ২০২৩ ১৪:৫৬ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

জ্বালানি তেলের অন্যতম ভোক্তা দেশ যুক্তরাষ্ট্রে চাহিদা বেড়েছে। ফলে গত বুধবার জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি এক ডলার কমার পর গতকাল বৃহস্পতিবার তা আবার বেড়েছে। 

এদিন অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১৭ সেন্ট বা শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে ৭৬ ডলার ৫৮ সেন্টে পৌঁছেছে। এ ছাড়াও যুক্তরাষ্ট্রের অপরিশোধিত জ্বালানি তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ব্যারেলপ্রতি ১৭ সেন্ট বা শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে ৭২ ডলার ৭৩ সেন্ট হয়েছে। 

এদিকে যুক্তরাষ্ট্রের যোগাযোগ খাতে বেড়েছে জ্বালানি তেলের চাহিদা। তবে সুদের হার বৃদ্ধির ফলে অর্থনৈতিক মন্দার আশঙ্কা এখনও কাটেনি বিনিয়োগকারীদের মধ্যে। এ বিষয়ে জ্বালানি তেলের বাজার বিশ্লেষণী প্রতিষ্ঠান আইজির বাজার কৌশলবিদ ইয়েপ জুন রং বলেন, ‘সাম্প্রতিক সময়ে জ্বালানি তেলের দাম আগের তুলনায় কিছুটা বেড়েছে। তবে ব্যাংক খাতের অস্থিরতা না কমায় জ্বালানি তেলের বাজার স্থিতিশীল হচ্ছে না।’ 

জ্বালানি তেলের বাজার আবারও নিম্নমুখী হতে পারে উল্লেখ করে ইয়েপ আরও বলেন, ‘বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির ধীরগতি জ্বালানি তেলের বাজারকে নিম্নমুখী ঝুঁকির মধ্যে ফেলতে পারে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য আরও কিছু শক্তিশালী পদক্ষেপের প্রয়োজন।’ সূত্র : রয়টার্স

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা