× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিজনির স্ট্রিমিং ব্যবসায় ধস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ মে ২০২৩ ১৪:২৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

গ্রাহক কমেছে স্ট্রিমিং পরিষেবা প্রতিষ্ঠান ডিজনি প্লাসের। চলতি বছরের প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটির গ্রাহক কমেছে প্রায় ৪০ লাখ।

প্রতিষ্ঠানটি জানায়, গ্রাহক কমে যাওয়ায় প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটির লোকসান হয়েছে প্রায় ৪০ কোটি ডলার। সিনেমা এবং টেলিভিশনের বাজার সংকুচিত হওয়ায় প্রতিষ্ঠানটির স্ট্রিমিং ব্যবসা কঠিন হয়ে পড়েছে। গ্রাহক কমার খবরে নিউইয়র্কের পুঁজিবাজারে প্রতিষ্ঠানটির শেয়ারে দরপতন হয়েছে প্রায় ৫ শতাংশ। 

এ ছাড়াও এশীয় অঞ্চল থেকে বেশিরভাগ গ্রাহক হারিয়েছে প্রতিষ্ঠানটি। গত বছর ভারতের প্রিমিয়ার লিগ ক্রিকেট ম্যাচের স্ট্রিমিং সেবা চালু রাখার সুযোগ বন্ধ হওয়ায় প্রতিষ্ঠানটির প্রচুর গ্রাহক কমে গেছে। এ ছাড়াও ডিজনি প্লাসের স্ট্রিমিং পরিষেবার খরচ বৃদ্ধির ফলে যুক্তরাষ্ট্র ও কানাডা থেকেও প্রায় তিন লাখ গ্রাহক কমেছে। 

তবে খরচ বৃদ্ধির মাধ্যমে ৬৫ কোটি ৯০ লাখ ডলার লোকসান কমাতে পেরেছে ডিজনি। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী বব ইগার বলেন, অর্থনৈতিক পরিস্থিতি পুনরুদ্ধারে কিছু কৌশলগত পরিবর্তন আনা হবে। এতে টেকসই প্রবৃদ্ধি এবং সাফল্য অর্জন সম্ভব হবে। 

এদিকে বিশ্বজুড়ে ডিজনির গ্রাহক সংখ্যা প্রায় ১৫ কোটি ৮০ লাখ। তবুও নতুন করে প্রায় সাত হাজার পর্যন্ত কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে স্টিমিং পরিষেবা প্রতিষ্ঠানটি। সূত্র : বিবিসি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা