প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ মে ২০২৩ ১৮:৫৩ পিএম
আপডেট : ১০ মে ২০২৩ ১৯:৪০ পিএম
বুধবার প্রবাসী কল্যাণ ব্যাংক ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে ‘করপোরেট স্বাস্থ্য সেবা’ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রবা ফটো
প্রবাসী কল্যাণ ব্যাংক ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে ‘করপোরেট স্বাস্থ্য সেবা’ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হযয়েছে। বুধবার (১০ মে) এ চুক্তি স্বক্ষরিত হয়।
প্রবাসী কল্যাণ ব্যাংকের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান ও ইবনে সিনা ট্রাস্টের পক্ষে স্বাক্ষর করেন অতিরিক্ত পরিচালক এএনএম তাজুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন, মহাব্যবস্থাপক মো. নূর আলম সরদার, মানব সম্পদ বিভাগের প্রধান হারুন-অর-রশীদসহ অন্যান্য কর্মকর্তারা। অপরদিকে ইবনে সিনা ট্রাষ্টর পক্ষে উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক মো. গোলাম মর্তুজা মাসুদ ও করপোরেট উইং প্রধান হাদিউল করিম খান প্রমূখ।