× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বৈষম্য কমাতে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি প্রয়োজন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ মে ২০২৩ ২০:৫৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সামাজিক উন্নতির ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার দেশগুলোর অগ্রগতি দৃশ্যমান হলেও মাতৃমৃত্যু, বেকারত্ব, অপুষ্টিসহ কয়েকটি ক্ষেত্রে আরও উন্নতি দরকার। 

তিনি বলেন, বাংলাদেশের অবস্থার উন্নতির জন্য সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচিতে জোর দিয়েছে সরকার। এসব কর্মসূচির সঠিক বাস্তবায়ন প্রয়োজন। সেই সঙ্গে শুধু প্রবৃদ্ধি অর্জন নয়, এর সঙ্গে প্রয়োজন অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি। 

সোমবার (৯ মে) রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে ১১তম দক্ষিণ এশিয়া অর্থনৈতিক পলিসি নেটওয়ার্ক সম্মেলনে তিনি এমন তাগিদ দেন।

তিনি আরও বলেন, সামাজিক খাতে এখনও উন্নতির জায়গা আছে। দারিদ্র্য, বেকারত্ব এখনও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বাধার সৃষ্টি করছে। এক্ষেত্রে নতুন কাজের সুযোগ সৃষ্টির বিকল্প নেই। তবে সুবিধাবঞ্চিতদের কাছে পৌঁছাচ্ছে সরকার। তাই খাদ্যবান্ধব কর্মসূচি, আশ্রয়ণ প্রকল্প, আইসিটি সুবিধা, কমিউনিটি ক্লিনিক সেবায় জোর দেওয়া হয়েছে। কর্মক্ষম নাগরিকদের প্রশিক্ষণও দিচ্ছে সরকার।

দুদিনব্যাপী সন্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইজিডি) নির্বাহী পরিচালক ইমরান মতিন। বিশেষ অতিথি ছিলেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক।

বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর বলেন, নায্যতা ও সুযোগের অভাবে অনেকে তাদের সম্ভাবনাগুলো প্রকাশ করতে পারে না। এটি ব্যক্তি ও দেশের অর্থনীতিকে দুর্বল করে দেয়। এই খাতে বাংলাদেশকে সহযোগিতা অব্যাহত রাখবে বিশ্বব্যাংক। অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি দক্ষিণ এশিয়ার অব্যবহৃত সম্ভাবনা উন্মোচন করতে সাহায্য করতে পারে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা