× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তিন সপ্তাহ পর ঊর্ধ্বমুখী জ্বালানির বাজার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ মে ২০২৩ ১৯:৩২ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

টানা তিন সপ্তাহ নিম্নমুখী থাকার পর আবার বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক মন্দা এড়াতে জ্বালানি তেল সরবরাহ কমিয়েছে দেশটির উৎপাদনকারীরা। আর তাতেই বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী হয়েছে জ্বালানি তেলের দাম। 

সোমবার (৮ মে) অপরিশোধিত জ্বালানি তেল ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৫ শতাংশ বা ১ ডলার ৯ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি বিক্রি হয়েছে ৭৬ ডলার ৩৯ সেন্টে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত জ্বালানি তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ১ ডলার ৩ সেন্ট বা ১ দশমিক ৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭২ ডলার ৩৭ সেন্টে লেনদেন হয়েছে। 

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বিষয়ে বাজার বিশ্লেষণী প্রতিষ্ঠান সিএমসির মার্কেটস বিশ্লেষক টিনা টেং বলেন, যুক্তরাষ্ট্রে শ্রমবাজার বৃদ্ধির প্রতিবেদন প্রকাশ হওয়ার পর জ্বালানি তেলের চাহিদা বেড়েছে। একই সঙ্গে কমেছে অর্থনৈতিক মন্দার উদ্বেগ। 

গত শুক্রবার দাম বাড়ার পরবর্তী দুই দিনে আবারও কমেছিল জ্বালানি তেলের দাম। এ সময় ব্রেন্ট ক্রুডের দাম কমেছিল ৫ দশমিক ৩ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ৭ দশমিক ১ শতাংশ কমেছিল। উভয় মানদণ্ডেই গত নভেম্বরের পর এবার প্রথমবারের মতো টানা তিন সপ্তাহ জ্বালানি তেলের দাম ছিল নিম্নমুখী। সূত্র : রয়টার্স 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা