× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সূচক ইতিবাচক থাকলেও লেনদেন কমেছে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ মে ২০২৩ ২২:০৬ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

সপ্তাহের প্রথম কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ইতিবাচক থাকলেও কমেছে লেনদেনের পরিমাণ। দিনের শুরুর প্রথমদিকে মূল্যসূচকের বড় উত্থান এবং লেনদেনে ভালো গতি দেখা গেলেও শেষ পর্যন্ত তা অব্যাহত থাকেনি। এতে নিচের দিকে নেমে যায় সূচক। একই সঙ্গে কমে লেনদেনের গতি। ফলে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক কোনোরকমে ইতিবাচক প্রবণতা ধরে রাখে। তবে কমেছে লেনদেনের পরিমাণ। 

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) প্রধান মূল্যসূচক সামান্য বেড়েছে। তবে কমেছে লেনদেনের পরিমাণ। 

রবিবার ডিএসইর প্রধান সূচক শূন্য দশমিক ১৮ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৬ হাজার ২৬৯ পয়েন্টে। আর লেনদেনের মাধ্যমে হাতবদল হয় ৮৪৬ কোটি ২১ লাখ টাকার শেয়ার। ডিএসইতে ৬১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে কমেছে ৭৬টির এবং ২১০টির দাম অপরিবর্তিত রয়েছে। দাম বাড়ার তালিকায় থাকা তিনটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম দিনের সর্বোচ্চ পরিমাণ বেড়েছে। অন্যদিকে দাম কমে ৫টি প্রতিষ্ঠান নতুন করে ফ্লোর প্রাইসে চলে এসেছে। এতে লেনদেনে অংশ নেওয়া ২১০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম ফ্লোর প্রাইসে আটকে থাকে।

এরপরও ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স দশমিক ১৮ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৬৯ পয়েন্টে অবস্থান করছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ আগের দিনের তুলনায় ৩৯ দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে। আর বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় দশমিক ৮১ পয়েন্ট কমে ২ হাজার ২০৩ পয়েন্টে অবস্থান করছে। মূল্যসূচক কমার পাশাপাশি ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণ। দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে ৮৪৬ কোটি ২১ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৮৬৩ কোটি ৫০ লাখ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ১৭ কোটি ২৯ লাখ টাকা।

টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশনের শেয়ার। কোম্পানিটির ৪৯ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ইস্টার্ন হাউজিংয়ের ৩৭ কোটি ৪৯ লাখ টাকার লেনদেন হয়েছে। ৩২ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে সি পার্ল বিচ রিসোর্ট। এ ছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে একমি ল্যাবরেটরিজ, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, ইউনিক হোটেল, লাফার্জহোলসিম বাংলাদেশ, নাভানা ফার্মাসিউটিক্যালস, জেমিনি সি ফুড এবং আমরা নেটওয়ার্ক।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে দশমিক ৮৯ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ১৮৭টি প্রতিষ্ঠানের মধ্যে ৪৭টির দাম বেড়েছে। বিপরীতে কমেছে ৫১টির এবং ৮৯টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৯ কোটি ৪৮ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১১ কোটি ৯৯ লাখ টাকা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা