× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পণ্য উৎপাদনে সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বিজিএমইএ-টিটিআরআই

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ মে ২০২৩ ১৪:০১ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের মান উন্নয়নে, বিশেষ করে ম্যান মেইড ফাইবারভিত্তিক (এফএফএ) উচ্চ মানের পণ্য উৎপাদনে সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা করার লক্ষ্যে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং তাইওয়ান টেক্সটাইল রিসার্চ ইনস্টিটিউট (টিটিআরআই) একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।

গতকাল শনিবার বিজিএমইএ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, প্রযুক্তির অভিযোজন, দক্ষতা উন্নয়ন, উদ্ভাবন, সম্পদ ব্যবহারে দক্ষতা প্রভৃতি ক্ষেত্রে জ্ঞান এবং দক্ষতা শেয়ার করার মাধ্যমে শিল্পের সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা প্রদান করা এই সমঝোতা স্মারকটির লক্ষ্য।

বিজিএমইএর পরিচালক আসিফ আশরাফ এবং টিটিআরআইর সহসভাপতি শেং-ফু চু নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজিএমইএর পরিচালক ফয়সাল সামাদ ও পরিচালক আবদুল্লাহ হিল রাকিব এবং তাইওয়ান টেক্সটাইল ফেডারেশনের সভাপতি জাস্টিন হুয়াং।

সমঝোতার আরেকটি উদ্দেশ্য হলো, বাংলাদেশের নন-কটন টেক্সটাইল, হাই অ্যান্ড পোশাক পণ্য, টেকনিক্যাল টেক্সটাইল, ওভেন টেক্সটাইল ও পোশাক, দক্ষতা উন্নয়ন এবং উদ্ভাবন প্রভৃতি ক্ষেত্রে তাইওয়ান থেকে বাংলাদেশে সরাসরি বিনিয়োগ আনা বা যৌথ বিনিয়োগ উৎসাহিত করা।

উল্লেখ্য এই সমঝোতা স্মারকটি এমন এক সময়ে স্বাক্ষরিত হয়েছে, যখন বিজিএমইএ কটন পণ্য থেকে নন-কটন পণ্য, বিশেষ করে ম্যান মেইড ফাইবারভিত্তিক পণ্যে স্থানান্তরের মাধ্যমে বাংলাদেশের পোশাকশিল্পের উচ্চতর প্রবৃদ্ধির রূপকল্প বাস্তবায়নের জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সমঝোতা স্মারক অনুযায়ী, তাইওয়ানের কোম্পানিগুলোও এই সমঝোতার অধীনে তাদের দক্ষতা এবং প্রযুক্তিগত জ্ঞান বাংলাদেশি কোম্পানিগুলোর সঙ্গে শেয়ার করবে।

এটি পণ্যের উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রগুলো চিহ্নিত করতে এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা প্রদানের জন্য শিল্প ও একাডেমিয়ার মধ্যে সংযোগ গড়ে তুলতেও সহযোগিতা করবে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা