× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জ্বালানি তেলের দাম বেড়েছে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ মে ২০২৩ ২০:২২ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বিশ্ববাজারে টানা তিন দিনে জ্বালানি তেলের দাম ৯ শতাংশ কমার পর গতকাল অপরিশোধিত জ্বালানি ব্রেন্ট ক্রুডের দাম ৫০ সেন্ট বা শূন্য দশমিক ৭ শতাংশ বেড়েছে। ফলে ব্যারেলপ্রতি দাম উঠেছে ৭২ ডলার ৮৩ সেন্টে। 

একই জায়গায় যুক্তরাষ্ট্রের অপরিশোধিত জ্বালানি ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ২৮ সেন্ট বা শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৬৮ ডলার ৮৮ সেন্ট নির্ধারণ হয়। গত শুক্রবার থেকে বুধবার পর্যন্ত ডব্লিউটিআইয়ের দাম কমে প্রায় ১১ শতাংশ, যা ২০২১ সালের ডিসেম্বরের পর সর্বনিম্ন।

জ্বালানি তেলের বাজারের অস্থিরতা নিয়ে বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র ব্যাংক ঋণে সুদের হার কমাবে এমন সংকেতও বিনিয়োগকারীদের মধ্যে আস্থা আনতে পারেনি। তাতেই বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের চাহিদা। 

এ বিষয়ে জ্বালানি তেলের বাজার বিশ্লেষণী প্রতিষ্ঠান ওএএনডিএ বিশ্লেষক এডওয়ার্ড মোয়া বলেন, ‘সরবরাহ এবং চাহিদার সব খারাপ খবরের পর আবার জ্বালানি তেলের দাম বাড়তে শুরু করেছে।’

বিশ্লেষকরা আরও জানান, যুক্তরাষ্ট্রের অর্থনীতি নিয়ে উদ্বেগ, বিশ্বের বৃহত্তম তেল আমদানিকারক দেশ চীনের জ্বালানির চাহিদা কম থাকা এবং ২০০৭ সালের পর যুক্তরাষ্ট্রে ফেডারেল রিজার্ভের সুদের হার সর্বোচ্চ পরিমাণ বৃদ্ধির ফলে এ সপ্তাহে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে গেছে। 

সূত্র : রয়টার্স 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা