× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বৈদ্যুতিক গাড়ির দাম কমাল ফোর্ড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ মে ২০২৩ ১৯:০৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের অটোমোবাইল কোম্পানি ফোর্ড তাদের বৈদ্যুতিক গাড়ি মাস্টাং মাক-ই এর দাম ৬ শতাংশ পর্যন্ত কমিয়েছে। এতে এ মডেলের গাড়িগুলোর দাম কমেছে তিন থেকে চার হাজার মার্কিন ডলার। তবে দাম কমালেও গাড়ির রেঞ্জ ও অন্য আরও কিছু ফিচারও বাড়িয়েছে প্রতিষ্ঠানটি।

এ নিয়ে চলতি বছরে দ্বিতীয়বারের মতো মাস্টাং মাক-ই গাড়ির দাম কমাল ফোর্ড। মাস্টাং মাক-ই রিয়ার হুইল ড্রাইভ বেজ মডেলের দাম এখন ৪২ হাজার ৯৯৫ (ডেলিভারি ও ডেস্টিনেশন চার্জ ছাড়া) ডলার এবং জিটি মডেলের দাম (ম্যানুফ্যাকচারস সাজেস্টেড রিটেইল প্রাইস বা এমএসআরপি) ৫৯ হাজার ৯৯৫ ডলার।

ফোর্ড জানিয়েছে, তারা আবার মাস্টাং মাক-ই গাড়ির অর্ডার নেওয়া শুরু করেছে। চলতি বছরের দ্বিতীয়ার্ধে গাড়িটির উৎপাদনও বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে প্রতিষ্ঠানটি। এ জন্য ফোর্ডের কারখানার প্রয়োজনীয় মানোন্নয়ন করা হচ্ছে। 

ফোর্ড আশা করছে, এই কারখানায় ২০২৩ সালে মোট ১ লাখ ৩০ হাজার ইউনিট গাড়ি উৎপাদন করতে পারবে তারা। তবে বছর শেষে ফ্যাক্টরিটির উৎপাদন ক্ষমতা ২ লাখ ইউনিট ছাড়িয়ে যাবে। 

বৈদ্যুতিক গাড়ির দাম নিয়ে তীব্র প্রতিযোগিতার মুখে ফোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া গত প্রান্তিকে গাড়িটির বিক্রিও গত বছরের একই সময়ের তুলনায় ২০ শতাংশ কমেছে। মাস্টাং মাক-ই গাড়ির দাম কমানোর ঘোষণার কয়েক ঘণ্টা পর আরেক বিবৃতিতে ফোর্ড জানায়, গত প্রান্তিকে কোম্পানিটি ১৮০ কোটি ডলার আয় করেছে। গত বছরের প্রথম প্রান্তিকে ফোর্ডের লোকসান হয়েছিল ৩১০ কোটি ডলার। সূত্র : সিএনএন


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা