× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পর্যটন খাতে ১০ হাজার শ্রমিক নেবে আমিরাত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ মে ২০২৩ ১৮:০৩ পিএম

আপডেট : ০৩ মে ২০২৩ ১৮:৩৪ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাত আগামী কয়েক বছরের মধ্যে হোটেল ও পর্যটন খাতে ১০ হাজার শ্রমিক নিতে যাচ্ছে। আমিরাতের রাস আল খাইমাহতে দ্রুতগতিতে হোটেল ও পর্যটন খাত এগিয়ে যাওয়ায় নতুন করে লোকবলের প্রয়োজন পড়ে। ইতোমধ্যে বিশ্ববিখ্যাত ব্র্যান্ড ওয়েন রিসোর্ট রাস আল খাইমাহতে তাদের কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছে। এ ছাড়া আরও কিছু নতুন হোটেলও এখানে আসতে যাচ্ছে।

রাস আল খাইমাহ পর্যটন উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান নির্বাহী রাকি ফিলিপস বলেছেন, ‘রাস আল খাইমাহতে ৮ হাজার কক্ষ রয়েছে। আমরা এ বছর আরও ৪৫০টি এবং আগামী বছর আরও ১ হাজার কক্ষ যুক্ত করতে যাচ্ছি। যতগুলো কক্ষ আছে সেটি আগামী পাঁচ বছরে দ্বিগুণ করার পরিকল্পনা রয়েছে।’

২০২৩ সালে আমিরাতে ইন্টারকন্টিনেন্টাল, হ্যাম্পটন ও মোভেনপিক তাদের সেবার দরজা খুলেছে। এ ছাড়া এ বছরই মিনাতে অনন্তরা হোটেল ও আল হামরায় সোফেটিল হোটেলের কার্যক্রম শুরু হবে। আলদার, আবুধাবি ন্যাশনাল হোটেলস ও ইমারও রাস আল খাইমাহতে বিনিয়োগ করার ঘোষণা দিয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়েন রিসোর্টও আগামী কয়েক বছরের মধ্যে ৩ দশমিক ৯ বিলিয়ন ডলার খরচ করে ১ হাজারেরও বেশি কক্ষবিশিষ্ট হোটেল চালু করবে। যেখানে গেমিং এরিয়াসহ অন্যান্য সুযোগ-সুবিধা থাকবে।

আর এসব নতুন হোটেল ও স্থাপনাগুলো পরিচালনায় আগামী ২০৩০ সালের মধ্যে নতুন ১০ হাজার কর্মীর প্রয়োজন হবে বলে জানিয়েছেন রাকি ফিলিপস। 

সূত্র : খালিজ টাইমস


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা