× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এআইয়ের দাপটে পাঁচ বছরে কাজ হারাবে দেড় কোটি মানুষ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ মে ২০২৩ ১৯:৩২ পিএম

আপডেট : ০২ মে ২০২৩ ১৯:৫৪ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে আগামী পাঁচ বছরে ১ কোটি ৪০ লাখ লোকের চাকরির সুযোগ কমে আসবে। বৈশ্বিক অর্থনৈতিক দুর্বলতা ও এআই ব্যবহারের প্রবণতা বাড়ায় এমন অবস্থা তৈরি হবে বলে জানিয়েছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ)। 

সংস্থাটির এক প্রতিবেদনে জানানো হয়, তাদের করা জরিপে অংশ নিয়েছে বিশ্বের আট শতাধিক কোম্পানি। সেখানে দেখা যায়, ২০২৭ সালের মধ্যে ৬ কোটি ৯০ লাখ মানুষের জন্য কাজের সুযোগ সৃষ্টি হবে। অন্যদিকে ৮ কোটি ৩০ লাখ মানুষের চাকরি হারানোর শঙ্কা করা হচ্ছে। অর্থাৎ এ সময়ের মধ্যে ১ কোটি ৪০ লাখ কর্মীর কাজের সুযোগ থাকবে না।

ডব্লিউইএফের তথ্যমতে, ২০২৭ সালের মধ্যে চ্যাটজিপিটির মতো এআইয়ের ব্যবহার ৩০ শতাংশ বাড়বে বলে পূর্বাভাস দিয়েছেন বিশেষজ্ঞরা। এরই মধ্যে ৩৪ শতাংশ ব্যবসাসম্পর্কিত কাজ যন্ত্রের সাহায্যে করা হচ্ছে বলেও জানান তারা।

এদিকে কোম্পানিগুলোকে কর্মী নিয়োগের ক্ষেত্রে দক্ষতা পুনর্বিবেচনা করতে হবে জানিয়ে ডব্লিউইএফ বলছে, কম্পিউটার প্রোগ্রামিংয়ের চেয়ে ‘‌এআই টুল ব্যবহারে দক্ষতা’ এখন কোম্পানিগুলোয় বড় করে দেখা হচ্ছে।

সূত্র : বিবিসি


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা