× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাষ্ট্রের দেউলিয়া হতে যাওয়া একটি ব্যাংক কিনে নিচ্ছে জেপি মর্গান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ মে ২০২৩ ২১:০০ পিএম

আপডেট : ০১ মে ২০২৩ ২১:২২ পিএম

যুক্তরাষ্ট্রের ঋণ ও অব্যবস্থাপনায় জর্জরিত ফার্স্ট রিপাবলিক ব্যাংক কিনে নিচ্ছে জেপি মর্গান। ক্যালিফোর্নিয়ায় ফার্স্ট রিপাবলিক ব্যাংকের একটি শাখা। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ঋণ ও অব্যবস্থাপনায় জর্জরিত ফার্স্ট রিপাবলিক ব্যাংক কিনে নিচ্ছে জেপি মর্গান। ক্যালিফোর্নিয়ায় ফার্স্ট রিপাবলিক ব্যাংকের একটি শাখা। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফার্স্ট রিপাবলিক ব্যাংক অধিগ্রহণ করেছে দেশটির নিয়ন্ত্রক সংস্থাগুলো। দেউলিয়া হতে যাওয়া ব্যাংকটি কিনে নেবে দেশটির আরেকটি বিখ্যাত ঋণদান ও আর্থিক সহায়তা বিষয়ক কোম্পানি জেপি মর্গান চেজ। সোমবার (১ মে) এক বিবৃতিতে জেপি মর্গান ও ক্যালিফোর্নিয়া ফিন্যান্সিয়াল প্রটেকশন অ্যান্ড ইনোভেশনের (ডিএফপিআই) এসব তথ্য জানিয়েছে। 

চলতি সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্রের ফেডারেল ডিপোজিট ইনসুরেন্স করপোরেশন (এফডিআইসি) জানায়, তারা ফার্স্ট রিপাবলিক ব্যাংক অধিগ্রণের সব প্রস্তুতি সম্পন্ন করেছে। এখন যারা ব্যাংকটি কিনতে চায়, তারা দরপত্র জমা দিতে পারে। রবিবার (৩০ এপ্রিল) দরপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। 

রয়টার্স জানায়, সোমবারের বিবৃতিতে জেপি মর্গান জানায়, তারা ফার্স্ট রিপাবলিকের ইনসুরেন্সহীনসহ যাবতীয় আমানত ও সম্পদের দায়িত্ব নিয়েছে। ফার্স্ট রিপাবলিক ব্যাংকের সব শাখায় শিগগির এসবের নিয়মিত কার্যক্রম শুরু হবে। 

ডিএফপিআইয়ের তথ্যমতে, গত ২৩ এপ্রিল পর্যন্ত ফার্স্ট রিপাবলিকের মোট সম্পদের পরিমাণ ২২ হাজার ৯১০ কোটি ডলার। আর মোট আমানতের পরিমাণ ১০ হাজার ৩৯০ কোটি ডলার। 

সূত্র : রয়টার্স


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা