প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৩ ২১:৩৯ পিএম
আপডেট : ৩০ এপ্রিল ২০২৩ ২১:৪০ পিএম
সংগৃহীত ছবি
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১১তম ‘ড্র’ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ এপ্রিল) ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইলসামের সভাপতিত্বে ঢাকা বিভাগীয় কমিশনার অফিসের সম্মেলন কক্ষে ড্রটি অনুষ্ঠিত হয়।
একক সাধারণ পদ্ধতি বা প্রত্যেক সিরিজের একই নম্বরে প্রাইজবন্ডের ড্র পরিচালিত হয়। প্রচলনযোগ্য ১০০ টাকা মূল্যমানের মোট ৭৩টি সিরিজের ৪৬টি সাধারণ সংখ্যা এবারে পুরস্কারের যোগ্য বলে বিবেচিত হয়েছে।
৬ লাখ টাকার প্রথম পুরস্কার বিজয়ী সিরিজের ০৬৪০৮৬৪ নম্বর এবং ৩ লাখ ২৫ হাজার টাকা বিজয়ী দ্বিতীয় হয়েছে ০৬৬৮১৯০ নম্বর।
ড্র’তে ০০০০০০১ থেকে ১০০০০০০ ক্রম সংখ্যার অন্তর্ভুক্ত বন্ডের ৪৬টি সাধারণ সংখ্যা পুরস্কারের জন্য ঘোষণা করা হয়েছে।
একক সাধারণ পদ্ধতিতে (অর্থাৎ প্রতি সিরিজের জন্য একই নম্বর) এই ড্র পরিচালিত হয় এবং বর্তমানে প্রচলনযোগ্য ১০০ টাকা মূল্যমানের ৭৩টি সিরিজ যথা- কক, কখ, কগ, কঘ, কঙ, কচ, কছ, কজ, কঝা, কএ, কট, কঠ, কড়, কঢ, কথ, কদ, কন, কপ, কফ, কব, কম, কল, কশ, কষ, কস, কহ, খক, খথ, খগ, খঘ, খঙ, খচ, খছ, খজ, খঝ, খঞ, খট, খঠ, খড়, খাঢ, খথ, খদ, খন, খপ, খফ, খব, খম, খল, খশ, খষ, খস, খহ, গক, গথ, গগ, গঘ, গঙ, গচ, গছ, গজ, গঝ, গঞ, গট, গঠ, গড়, গঢ, গথ, গদ, গন, গফ, গব, গম এবং গল এই ড্র’র আওতাভুক্ত।
সিরিজগুলোর অন্তর্ভুক্ত ৪৬টি সাধারণ সংখ্যা পুরস্কারের যোগ্য বলে ঘোষিত হয় এবং নিম্নবর্ণিত সংখ্যার প্রাইজবন্ডগুলো সাধারণভাবে প্রত্যেক সিরিজের ক্ষেত্রে পুরস্কারের যোগ বলে বিবেচিত হয়।
তৃতীয় পুরস্কার বিজয়ী এক লাখ টাকার দুইটি বিজয়ী সিরিজ ০০৮১৭৫৫ ও ০২৬৮১১০, চতুর্থ পুরস্কার বিজয়ী ৫০ হাজার টাকার দুইটি সিরিজ ০৬৫৫৮২২ ও ০৯১৭৭৪২।
এছাড়া পঞ্চম পুরস্কার বিজয়ী ৪০টি সংখ্যা ১০ হাজার টাকা করে পাবেন। ৪০টি পঞ্চম পুরস্কারের নম্বর: ০০৯২২০১, ০১২৮৬৯৭, ০১২৮৮৮৫, ০১৩৮৮১৬, ০১৪০৫০৮, ০১৪৯৭৯৮, ০২৫০৪১৭, ০১৮২২১০, ০২৩৬১৫২, ০২৬৫৬৮৯, ০৩০০২৬৫, ০৩০৮১০১, ০৩১৫৯৮২, ০৩৪৭৬২৪, ০৪১২৭৯০, ০৪১৪৬৪৪, ০৪১৫৯৪৫, ০৪৩৫১২৮, ০৪৬৮৩৫১, ০৪৭৭২৪৫, ০৪৯৮৩৩০, ০৫১১৬৬৩, ০৫৩৩৬৫৯, ০৫৬২৬৭৮, ০৬০৬৩৮৯, ০৬০৯৩৬২, ০৬০৯৭৮৫, ০৬৪৪৪৬৯, ০৬৪৭৬৩৫, ০৬৫০৫৪১, ০৬৮৭৪১১, ০৭৮২৩৯০, ০৭৯২২৫৯, ০৮৬৩২১৯, ০৮৬৫০৬৩, ০৮৮৯৬৬৫, ০৯০০৪২৯, ০৯২২১৪০, ০৯৪১৯২৩ এবং ০৯৭১৯২৮।
ড্র’র নির্ধারিত তারিখ হতে ৬০ দিন পূর্বে (বিক্রয়ের তারিখ ধরে এবং ড্র’র তারিখ বাদ দিয়ে) যে সমস্ত প্রাইজবন্ড বিক্রি হয়েছে, সেগুলো এই ড’র আওতায় আসবে। আয়কর অধ্যাদেশ-১৯৮৪-এর ৫৫ ধারার নির্দেশনা অনুযায়ী ১ জুলাই, ১৯৯৯ হইতে প্রাইজবন্ডে পুরস্কারের অর্থ হইতে ২০ শতাংশ হারে উৎসে কর কর্তন করার বিধান রয়েছে।