× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওয়ালটন এসি কিনে ১০১টি ফ্রি পণ্য পেলেন সিলেটের ইরা মিয়া

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৩ ১৬:১৮ পিএম

আপডেট : ২৯ এপ্রিল ২০২৩ ১৬:৪১ পিএম

সিলেটের ইরা মিয়ার হাতে ওয়ালটন এসি কিনে পাওয়া ১০১টি ফ্রি পণ্য তুলে দেওয়া হচ্ছে। প্রবা ফটো

সিলেটের ইরা মিয়ার হাতে ওয়ালটন এসি কিনে পাওয়া ১০১টি ফ্রি পণ্য তুলে দেওয়া হচ্ছে। প্রবা ফটো

সিলেটের অটোমোবাইল ইঞ্জিনিয়ার ইরা মিয়া। সম্প্রতি তার প্রবাসী ছেলে মাছুম আহমেদ বাড়ি এসে বাবার জন্য ১.৫ টনের এসি কিনেন জিন্দাবাজার ওয়ালটন প্লাজা থেকে। সেই ওয়ালটন এসিতেই ১০১টি বাড়িভর্তি পণ্য ফ্রি পেয়েছেন ইরা মিয়া। এসি কিনে বাড়িভর্তি ইলেকট্রনিকস পণ্য ফ্রি পাওয়ায় ইরা মিয়ার পরিবারে বইছে আনন্দের বন্যা। তাদের ঈদ হয়েছে আরও রঙিন।

সম্প্রতি আম্বরখানা ওয়ালটন প্লাজায় আনুষ্ঠানিকভাবে ইরা মিয়ার হাতে ১০১টি পণ্য তুলে দেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার সাদেক কাওসার দস্তগীর, ওয়ালটন প্লাজার চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হুমায়ুন কবীর এবং সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান।

ইরা মিয়াকে দেওয়া ১০১টি ফ্রি পণ্যের মধ্যে রয়েছে ওয়ালটন ফ্রিজ, এসি, স্মার্ট টিভি, ওয়াশিং মেশিন, এয়ার কুলার, মাইক্রোওয়েভ ও ইলেকট্রিক ওভেন, সিলিংফ্যান, প্যাডেস্টাল, টর্নেডো ও রিচার্জেবল ফ্যান, রাইস কুকারসহ আরও অনেক কিছু। 

ইরা মিয়া বলেন, ‘আমার ঘরের বেশিরভাগ ইলেকট্রনিক্স পণ্যই ওয়ালটনের। সেগুলো থেকে খুব ভালো সার্ভিস পাচ্ছি। সন্তানের দেওয়া একটি উপহারের এসিতে ১০১টি পণ্য ফ্রি পাওয়া বিস্ময়কর এবং খুবই আনন্দের বিষয়। পণ্যগুলো আমাদের হাতে তুলে দিয়ে ওয়ালটন প্রমাণ করল ক্রেতাদের দেওয়া প্রতিশ্রুতি তারা শতভাগ রক্ষা করে।’ 

অনুষ্ঠানে অতিরিক্ত উপপুলিশ কমিশনার সাদেক কাওসার দস্তগীর বলেন, ‘সাশ্রয়ী মূল্যে পণ্য ও সেবা প্রদানের পাশাপাশি নানান প্রশংসনীয় কার্যক্রমের মাধ্যমে ক্রেতাদের মন জয় করে নিয়েছে ওয়ালটন। ১০১টি পণ্য প্রদানের মতো এমন উদ্যোগ সত্যিই অভিনব। 

ওয়ালটন প্লাজার সিইও মোহাম্মদ রায়হান বলেন, ‘ক্রেতাদের জন্য সারা বছর ওয়ালটন নানা ধরনের সুবিধা ও মূল্যছাড় দিয়ে থাকে। এরই অংশ হিসেবে ডিজিটাল ক্যাম্পেইনের আওতায় বাড়ি ভর্তি ফ্রি পণ্য দেওয়া হচ্ছে। এ ছাড়া কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষা নীতির আওতায় ওয়ালটন প্লাজা থেকে কিস্তিতে পণ্য কেনার পর ক্রেতা বা পরিবারের কোনো সদস্যের মৃত্যু হলে পণ্যমূল্যের ভিত্তিতে তাদেরকে ২৫ হাজার থেকে ৩ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। সর্বোচ্চ ক্রেতাসুবিধা প্রদানের উদ্দেশ্যেই আমাদের এসব কার্যক্রম।’

অনলাইন অটোমেশনের মাধ্যমে গ্রাহকদের আরও দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিতে সারা দেশে চলছে দেশের সর্বাধিক জনপ্রিয় ব্র্যান্ড ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন। যাতে ওয়ালটন ফ্রিজ, টিভি, এয়ার কন্ডিশনার এবং ওয়াশিং মেশিন কিনে ১০১টি বাড়িভর্তি পণ্য ফ্রি এবং এক লাখ টাকা পর্যন্ত ক্যাশ ভাউচার কিংবা নিশ্চিত উপহার পাচ্ছেন ক্রেতারা। এ সুযোগ শেষ হচ্ছে আগামীকাল রবিবার। 

এর আগে ওয়ালটন ফ্রিজ কিনে ১০১টি বাড়িভর্তি পণ্য ফ্রি পেয়েছেন মৌলভীবাজার, যশোর, কক্সবাজার এবং বাগেরহাটের আরও চারজন ক্রেতা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা