× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আন্তঃব্যাংক লেনদেনে ডলারের দর আরও বাড়ল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২২ ২১:২৮ পিএম

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২ ২১:৫১ পিএম

আন্তঃব্যাংক লেনদেনে ডলারের দর আরও বাড়ল

আন্তঃব্যাংক লেনদেনে ডলারের দর আরও ৭৫ পয়সা বেড়েছে। গতকাল বুধবার ব্যাংকগুলো ডলার কিনেছে ১০৬ টাকা ৯০ পয়সায়। এক দিন আগে গত মঙ্গলবার যা ছিল ১০৬ টাকা ১৫ পয়সা। অর্থাৎ এক দিনের ব্যবধানে ডলারের দর ৭৫ পয়সা বাড়ল। 

বাংলাদেশ ব্যাংকে ওয়েবসাইটে গতকাল ব্যাংকগুলোর ডলার কেনাবেচার গড় দাম দেখা গেছে ১০২ টাকা ৩৭ পয়সা, যা মঙ্গলবার ছিল ১০১ টাকা ৬৭ পয়সা। আর বিক্রয়মূল্য বেড়ে হয়েছে ১০৬ টাকা ৯০ পয়সা, যা মঙ্গলবার ছিল ১০৬ টাকা ১৫ পয়সা।

এর আগে মঙ্গলবার ডলারের আন্তঃব্যাংক লেনদেনের মূল্য বদলে ফেলে বাংলাদেশ ব্যাংক। ১০৬ টাকা ৯০ পয়সা কেন্দ্রীয় ব্যাংকের দর নয়, ব্যাংকগুলোর নিজেদের মধ্যে লেনদেন করা ডলারের দাম এটি। ব্যাংকগুলো যে দামে ডলার কেনাবেচা করে, সেটিকে আন্তঃব্যাংক দাম বলা হচ্ছে।

এতদিন কেন্দ্রীয় ব্যাংক যে দামে ডলার কেনাবেচা করত, সেটি আন্তঃব্যাংক দর হিসেবে উল্লেখ করা হতো। এতদিন সেই দামই ওয়েবসাইটে প্রকাশ করে আসছিল বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার অ্যাসোসিয়েশনের (বাফেদা) নির্ধারিত দরে ব্যাংকগুলো নিজেরা লেনদেন করবে। এটি আন্তঃব্যাংক লেনদেন হিসেবে বিবেচিত হবে। কেন্দ্রীয় ব্যাংক আগের মতো প্রতিদিন ডলার বিক্রি করবে না। তবে প্রয়োজন হলে ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি করা হবে। কিন্তু আন্তঃব্যাংক রেট বাংলাদেশ ব্যাংকের ডলার বিক্রির রেট হবে না।

পূর্বঘোষণা ছাড়াই মঙ্গলবার এ দামে পরিবর্তন আনে কেন্দ্রীয় ব্যাংক। তবে রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংক আগের দামেই ডলার বিক্রি করছে। মঙ্গলবারও রিজার্ভের ডলার বিক্রি হয়েছে ৯৬ টাকা দরে।

এর আগে গত রোববার ব্যাংকারদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বৈদেশিক মুদ্রার ডিলার ব্যাংকগুলোর সংগঠন বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) বৈঠক করে আন্তঃব্যাংকে ডলারের বিনিময় হার ১০৬ টাকা ১৫ পয়সা নির্ধারণ করে।

কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে বলা হয়েছে--টাকা ও ডলারের বিনিময়মূল্য ব্যাংকগুলো নির্ধারণ করেছে। জোগান ও চাহিদা এবং বাফেদার নির্ধারণ করা দরের ভিত্তিতে ডলারের এই দর নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক দৈনন্দিন ভিত্তিতে ডলার কেনাবেচার মধ্যে নেই। তবে বাজার বিবেচনায় প্রয়োজন হলে কেনাবেচা করবে।

প্রবা/আরএম/ এমআই

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা