× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৭ হাজার কোটি ডলার হারাল ক্রেডিট সুইস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৩ ১৪:১৩ পিএম

আপডেট : ২৫ এপ্রিল ২০২৩ ১৪:১৩ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

সুইজারল্যান্ডের অন্যতম পুরোনো ব্যাংক ক্রেডিট সুইস চলতি বছরের প্রথম তিন মাসে ৬ হাজার ৮০০ কোটি ডলার পরিমাণ সম্পদ হারিয়েছে। তবে ব্যাংকটির লোকসানের পাল্লা ক্রমশ ভারী হচ্ছে। তবে মালিকানা বদল হলেও ব্যাংকটির সংকট পুরোদমে এখনও কাটেনি। গতকাল সোমবার ব্যাংক কর্তৃপক্ষ এসব তথ্য জানিয়েছে। 

তারা বলছে, ব্যাংকটি থেকে গ্রাহকদের অর্থ তুলে নেওয়ার প্রবণতা এখনও অব্যাহত রয়েছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে গ্রাহকদের অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ৬ হাজার ৭০০ কোটি ফ্রাঙ্কে। এ সময় নতুন করে সঞ্চয়ের পরিমাণ তেমন একটা বাড়েনি।

উল্লেখ্য, সুইজারল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম ব্যাংক ক্রেডিট সুইস। সরকারি সহায়তায় ৩২৩ কোটি ডলারে ১৬৭ বছর পুরোনো ব্যাংকটিকে কিনে নিয়েছে সুইজারল্যান্ডের এজি ইউবিএসজি গ্রুপের ব্যাংক ইউবিএস। একই সঙ্গে দায় নিয়েছে ব্যাংকটির ৫৪০ কোটি ডলার ক্ষতির। তবে মালিকানা পরিবর্তনের পর নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে ইউবিএসকে। সূত্র : রয়টার্স

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা