× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈদে ছয় দিন বন্ধ থাকবে সোনামসজিদ স্থলবন্দর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৩ ১৯:২২ পিএম

আপডেট : ১৯ এপ্রিল ২০২৩ ১৯:৩৪ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ঈদুল ফিতর উপলক্ষে দেশের দ্বিতীয় বৃহত্তম চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম ছয় দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সময় স্থলবন্দরের আমদানি পণ্য খালাসসহ সব কার্যক্রম বন্ধ থাকবে। বিষয়টি নিশ্চিত করেছেন সোনামসজিদ স্থলবন্দরের ডেপুটি কমিশনার অব কাস্টম প্রভাত কুমার সিংহ। 

সোনামসজিদ স্থলবন্দরের কাস্টম কর্মকর্তা প্রভাত কুমার বলেন, ’ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটিসহ ১৯ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত এই স্থলবন্দরের শুল্কায়ন ও খালাসসহ সব ধরনের আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।’

সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ বলেন, ’ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে ছুটি নির্ধারণ বিষয়ে স্থলবন্দর ব্যবহারকারীদের নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় ১৯ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত মোট ছয় দিন সব ধরনের কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ২৫ এপ্রিল যথাযথ নিয়ম মেনে আবারও সোনামসজিদ স্থলবন্দরের কার্যক্রম শুরু হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা