× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাভানা ফার্মাসিউটিক্যালসের আইপিও আবেদন শুরু

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২২ ১৭:৩৭ পিএম

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২২ ১৮:০৪ পিএম

নাভানা ফার্মাসিউটিক্যালসের আইপিও আবেদন শুরু

নাভানা ফার্মাসিউটিক্যালসের প্রাথমিক গণপ্রস্তাব-আইপিও আবেদনের টাকা জমা নেওয়া শুরু হয়েছে। এটি চলবে আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত।  গত ৫ সেপ্টেম্বর যেসব বিনিয়োগকারীর বিও অ্যাকাউন্টে ৫০ হাজার টাকার বেশি শেয়ার কেনা ছিল, শুধু তারাই এই আইপিওতে আবেদন করতে পারবেন।

নাভানা ফার্মাসিউটিক্যালসের প্রতিটি শেয়ারের জন্য সাধারণ বিনিয়োগকারীদের দিতে হবে ২৪ টাকা। সাধারণ বিনিয়োগকারী ও অনিবাসী বাংলাদেশীদের জন্য মোট ১ কোটি ৭৩ লাখ ৭ হাজার ৭০০ শেয়ার সংরক্ষিত আছে। বুক বিল্ডিং পদ্ধতিতে আইপিওর নিয়ম অনুসারে গত ৪ থেকে ৭ জুলাই পর্যন্ত প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে নিলামে শেয়ার বিক্রি করা হয়। এতে তাদের জন্য সংরক্ষিত সব শেয়ার বিক্রি শেষ হয় ৩৩ টাকা ৯৭ পয়সা দরে। এটিই শেয়ারের কাট-অফ প্রাইস।

নিয়ম অনুযায়ী, কাট-অফ প্রাইসের ওপর ৩০ শতাংশ ছাড় দিয়ে সাধারণ বিনিয়োগকারীদের কাছে শেয়ার কিনতে পারেন।  সে হিসেবে নাভানা ফার্মাসিউটিক্যালসের শেয়ারের দাম নির্ধারিত হয়েছে ২৪ টাকা।

নাভানা ফার্মাসিউটিক্যালস আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ৭৫ কোটি টাকা সংগ্রহ করবে। এ টাকা কোম্পানির নতুন উৎপাদন ভবন নির্মাণ, নতুন ইউটিলিটি ও ইঞ্জিনিয়ারিং ভবন নির্মাণ, সেফালোস্পোরিন ইউনিটের সংস্কার, আংশিক ঋণ পরিশোধ ও আইপিওর জন্য ব্যয় করবে। ২০২১ সালের ১ জুলাই থেকে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত ৯ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি আয়-ইপিএস ছিল ২ টাকা ৩৯ পয়সা। 

প্রবা/আরএম/এমআই
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা