প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২২ ১৭:৩৩ পিএম
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২২ ১৮:১৫ পিএম
পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্য ও প্রযুক্তি খাতের কোম্পানি জেনেক্স ইনফোসিস স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কৌশলগত অংশীদার হতে চুক্তি করেছে--যা অনুমোদন দিয়েছে জেনেক্স ইনফোসিস লিমিটেডের পরিচালনা পর্যদ। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এ চুক্তির আওতায় স্ট্যান্ডার্ড চার্টার্ডকে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক স্থাপন, সমৃদ্ধ করা এবং দক্ষতার সঙ্গে নতুন গ্রাহকের কাছে পৌঁছে দিতে সহায়তা করবে জেনেক্স ইনফোসিস। এর ফলে একটি বিস্তৃত গ্রাহক গোষ্ঠীর কাছে বিশ্বমানের ব্যাংকিং পণ্য এবং পরিষেবা সরবরাহ করতে পারবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।
এ প্রকল্প থেকে বছরে প্রায় ৬ কোটি টাকা রাজস্ব আয় করবে বলে প্রত্যাশা করছে জেনেক্স ইনফোসিসের পরিচালনা পর্ষদ।
প্রবা/আরএম/এমআই